1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে উপজেলা জামায়াতের বাছাইকৃত কর্মী ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার

  • আপডেটের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৮৬ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জ জেলা জামায়াতের এসিস্টেন্ট সেক্রেটারী প্রিন্সিপাল মাওলানা আব্দুল কবির বলেছেন, রমজান মাস ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়।
সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং ইনসাফ কায়েমের মাধ্যমেই রমজানের প্রকৃত শিক্ষা বাস্তবায়িত হয়।
কোরআনের আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ তোমাদের ওপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, এর মাধ্যমেই রোজার আবশ্যকতা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
তিনি বাছাইকৃত কর্মীদের সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন ও আদর্শ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
শুক্রবার (৬মার্চ) সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মী ও বিশিষ্টজনদের সম্মানে হাসপাতাল পয়েন্টের আলী কমিউনিটি সেন্টারে আয়োজিত বিশাল ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা আফজাল হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন, পৌর জামায়াতের সভাপতি আবুল হোসাইন মোহাম্মদ ওয়াল্লি উল্লাহ, উলামা পরিষদের সভাপতি মাওলানা রবিউল ইসলাম, পৌর জমিয়তের সাধারন সম্পাদক মাওলানা মতিউর রহমান শাষনহবী, সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম লাল, সাংবাদিক শাহজাহান মিয়া, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু তাহের সহ রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রিন্সিপাল মাওলানা আব্দুল কবির ।
ইফতার মাহফিলে নানা শেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD