1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

জগন্নাথপুরে হিল সামাজিক সংগঠনের উদ্যোগে ৫’শ পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১১৬ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘হিল সামাজিক সংগঠন’ এর উদ্যোগে প্রায় ৫’শ পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ রমজান) বিকেলে জগন্নাথপুর সরকারি কলেজ গেইটের সামনে এ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
সংগঠনের নিজস্ব প্রতিনিধিদের মাধ্যমে কলকলিয়া, পাটলী, চিলাউড়া ও রানীগঞ্জ ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন স্থানে এই ঈদ উপহার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়।

এর আগে ​সংগঠনের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে, সেক্রেটারি জাবির আহমেদ চৌধুরী ও সহ-সভাপতি আমির হোসেন এর পরিচালনায় বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম লাল, শাহজালাল মহাবিদ্যালয় কলেজের প্রভাষক জহিরুল ইসলাম, কলেজের প্রভাষক রানা আহমেদ, এডভোকেট জাকির আহমেদ।


অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ফুজায়েল আহমেদ সাজু, ইয়াং স্টার এর সভাপতি মামুনুর রশিদ মামুন, স্থায়ী কমিটির সদস্য তানজিরুল হক ইবন, অর্থ-সম্পাদক ইকবাল আহমেদ, মুকুল, এনাম,শানুর, আমির হোসেন, আমিনুর রশিদ, আজহার, সুলেমান
কলেজ প্রতিনিধি জাকারিয়া আহমেদ, সাখাওয়াত হোসেন প্রমূখ।

​আয়োজকরা জানান, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে তাদের এই ক্ষুদ্র প্রয়াস। ৫০০ মানুষের মুখে হাঁসি ফোটাতে পেরে তারা খুবই আনন্দিত।
এসময় নেতৃবৃন্দ, মানবিক এই ধারা ভবিষ্যতেও মানুষের কল্যাণে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য: হিল সামাজিক সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
বিশেষকরে তারা অধিকার বঞ্চিত, গরীব ও অসহায় মানুষকে সাবলম্বী করণ কর্মসূচীসহ অসুস্থ-অসচ্ছল মানুষকে আর্থিক সহায়তা এবং শিক্ষা ও এলাকার নানা উন্নয়নে বিশেষ অবদান রাখায় উপজেলার সর্বত্রই ইতোমধ্যে বেশ প্রশংসিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD