1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

জগন্নাথপুরে ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন

  • আপডেটের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৪৯ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার : :

সুনামগঞ্জের জগন্নাথপুরে মুন্সিপাড়া যুব সংঘের উদ্যোগে দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
শনিবার (২৮ মার্চ) রাত ১১ ঘটিকার সময় জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের (সাবেক সিলেটি বাসস্ট্যান্ড) মুন্সিপাড়া খেলার মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুন্সিপাড়া যুব সংঘের সভাপতি আজিজুল হক সুমনের সভাপতিত্বে ও শাহরিয়ার আহমদ জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আজাদ আলী, বিশিষ্ট সমাজ সেবক ও ৫ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আব্দুল কাইয়ুম, বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিবিদ জহিরুল ইসলাম লাল।
অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ সেবক মোঃ ছামির আলী, ব্যবসায়ী মোঃ আসকর আলী, কন্ঠশিল্পী এম এ কাশেম প্রমূখ।
অত্যন্ত আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।


এ সময় ৫ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোঃ আব্দুল কাইয়ুম খেলার সকল পুরস্কার দাতা হিসাবে প্রদান করেন এবং যুব সমাজকে সুস্থ সমাজ ও পরিচ্ছন্ন সমাজ গঠনে ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

সমাপনী অনুষ্ঠানে খেলার ​প্রথম পুরস্কার গ্রহন করেন শাকিল ও কায়েস জুটি।
​দ্বিতীয় পুরস্কার গ্রহন করেন উজ্জ্বল ও রাহিম জুটি।
​তৃতীয় পুরস্কার গ্রহন করেন মায়ান আহমদ ও শাহাদুল জুটি।
এ সময় ​অতিথিবৃন্দ বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং অন্যান্ন খেলোয়াড়দেরকে উৎসাহ প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শকদের উপস্থিতিতে খেলার মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD