1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

ষাঁড়ের লড়াই বন্ধ না হলে তাওহীদী জনতা গণ-অবস্থান কর্মসূচি পালন করবে –শায়েখে কাতিয়া

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৮৯ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

হযরত মাওলানা হাজী শায়খ ইমদাদুল্লাহ শায়খে কাতিয়া বলেছেন, ষাড়ের নিষ্ঠুর বা বিকৃত মানসিকতার যে কয়েকটি খেলার কুখ্যাতি রয়েছে তার মধ্যে অন্যতম হলো ষাড়ের লড়াই।
তিনি প্রশাসন কে হুঁশিয়ারী করে বলেন অভিলম্বে ষাড়ের লড়াই’র নামে বিকৃত মানসিকতার লড়াই বন্ধ করুন, অন্যতায় আগামীকাল সকাল ১০ টা থেকে জগন্নাথপুর পৌর পয়েন্টে গণ-অবস্থান কর্মসূচি পালন করবে জগন্নাথপুরের উলামা মাশায়েখ ও সর্বস্তরের তাওহীদি জনতা।
জগন্নাথপুরের বিভিন্ন স্থানে ষাঁড়ের লড়াই ও অনৈসলামিক কার্যক্রম বন্ধের দাবিতে জগন্নাথপুরে’র সর্বস্তরের তাওহীদী জনতার উদ্যোগে স্থানীয় পৌর পয়েন্টে গণ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।


সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৩টায় মাওলানা হাশমত উল্লাহ খান, হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, মাওলানা মুতিউর রহমান, মাওলানা বদর উদ্দিন আল আমীন ও ওয়ালি উল্লাহ’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, শায়খ মাওলানা জমির উদ্দীন শায়খে কাতিয়া, হবিবপুর ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা গিয়াস উদ্দিন ফারুকী, কুবাজ পুর মাদ্রাসা মুহতামীম মাওলানা গিয়াস উদ্দিন, উলামা ঐক্য পরিষদ জগন্নাথপুরের সেক্রেটারি মাওলানা আব্দুল মুনঈম কামালী শাহীন, মাওলানা নিজাম উদ্দিন জালালী, ইকড়ছই আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আজমল হোসাইন জামী, ইয়াকুবিয়া বোর্ডের সভাপতি হাফিজ নুরুল হক, চিলাউড়া আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তাজুল ইসলাম আলফাজ, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সেক্রেটারি মুফতি আকমল হুসাইন, চরা মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু আইয়ুব আনসারী, আছাবুন নেছা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসামাইল খান, উপজেলা আল ইসলাহ সেক্রেটারি মাওলানা শামসুদ্দিন সুজেল, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল, হবিবপুর আশিঘর মাদ্রাসার সাবেক শিক্ষা সচিব মাওলানা হা.সাঈদ আহমদ, সৈয়দপুর টাইটেল মাদ্রাসা সিনিয়র শিক্ষক মাওলানা আমিনুল ইসলাম রাজু, হবিবপুর মাদীনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফজলুর রহমান, সালদিগা মাদ্রাসার মুহতামীম মাওলানা উমর ফারুক, শ্রীধর পাশা টাইটেল মাদ্রাসার মুহতামীম মাওলানা জামিল আহমদ, পাটলী মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ইউসুফ হাবিব সেলিম, ভবের বাজার টাইটেল মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা কামরুল ইসলাম, সাংবাদিক সানোয়ার হোসেন সুনু, জামায়াত নেতা কবির আহমদ, সাংবাদিক রিয়াজ রহমান, মাওলানা হাফিজুর রহমান, হযরত মাওলানা হাফিজ আমিরুল ইসলাম, মামুনুর রশীদ কামালী, মাহাফিজ মাওলানা ইয়াহিয়া আহমদ, নুরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে বিশাল প্রতিবাদ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এদিকে ১লা বৈশাখ মঙ্গলবার ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে তৌহিদী জনতা স্থানীয় পৌর পয়েন্টে অবস্থান কর্মসূচী পালন করবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD