1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৪৯ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিনের সৌজন্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ শে এপ্রিল) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ হলরুমে নবাগত ইউএনও মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসিন উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, সাংবাদিক রিয়াজ রহমান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, আব্দুল ওয়াহিদ, হিফজুর রহমান তালুকদার জিয়া, আলী হোসেন খান, মোঃ আল-আমীন, ইকবাল হোসেন, মোঃআলী আছগর ইমন, মুকিম উদ্দিন, মঈনুদ্দিন, মঈনুদ্দিন আহমদ , জুবায়ের হোসেন, নাঈম আহমেদ, রাসেল আহমেদ, কলি বেগম, শাহ ফুজায়েল আহমদ, তৈয়বুর রহমান ও বাবুল দাস প্রমূখ।
সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন বলেন, সাংবাদিক সমাজ হচ্ছে জাতির বিবেক।
তাদের লিখনির মাধ্যমে সমাজের অনেককিছু ফুঁটে ওঠে।
তিনি আরো বলেন, জগন্নাথপুর উপজেলা একটি সমৃদ্ধ এবং সম্ভবনাময় উপজেলা।
সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় এ উপজেলার সার্বিক উন্নয়নে আমি কাজ করতে চাই।
তিনি বলেন, আমি এখানে সেবা দিতে এসেছি, সর্বস্থরের মানুষের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় উন্মুক্ত থাকবে।
এ সময় তিনি সাংবাদিক সহ সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD