1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘ ওল্ডহ্যাম ইউ’কের পক্ষ থেকে পাইলগাঁও ইউনিয়নে ত্রান বিতরণ

  • আপডেটের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৫০৮ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ধারাবাহিক ভাবে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘ ওল্ডহ্যাম ইউ’কের পক্ষ থেকে উপজেলার তিনটি ইউনিয়নে বন্যা দুর্গত এলাকার প্রায় ২০০টি পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

রানীগঞ্জ ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে ত্রান সামগ্রী বিতর‌ণের পর রবিবার (৩০ আগষ্ট) দুপুরে পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামে জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘ ওল্ডহ্যাম ইউ’কের সদস্য তকলিছ মিয়ার সভাপতিত্বে ও সমাজ সেবক সিরাজুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মখলিছ মিয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মজমদ্দর আলী, সমাজ সেবক মখদ্দুছ মিয়া, মজনু মিয়া প্রমুখ। এসময় সমাজ সেবক ইকবাল হোসেন, আলিম উদ্দিন, মজনু মিয়া, আজিজুল হক চৌধুরী মজনু, মহসিন খাঁন, আহাদ চৌধুরী, সাংবাদিক গোলাম সারোয়ার, জামাল হোসাইন সহ ৬০টি পরিবারের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এ সময় বক্তাগন বলেন, মায়া মমতা আর বিপদকালে সাহায্যে এগিয়ে আসছেন বাংলাদেশি প্রবাসীরা। এ যেন আমাদের কৃষ্টি ও কালচারের অংশ। প্রয়োজনে বৈচিত্র্যময় কর্মের জন্য হয়ে ওঠে মানবতার শ্রেষ্ঠ সারথী প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। বিদেশ থেকেও দেশে জন্য সব সময় কিছু করতে চান তারা এর ধারাবাহিকতায় জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘ ওল্ডহ্যাম ইউ’কের ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত করেন। প্রবাসে  শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন অনুদান সহ আর্থিক সাহায্য করে যাচ্ছে এই সামাজিক সংগঠন। দেশে  কিছু করার লক্ষ নিয়ে বন্যা দূর্গত এলাকায় ত্রান বিতরণ করেন। তাদের এই মহতি উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD