1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরের রানীগঞ্জ বাজারে সিটি এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন

  • আপডেটের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪০ দেখা হয়েছে

সিনিয়র প্রতিবেদক::

পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা নিয়ে সিটি এজেন্ট ব্যাংকিং যাত্রা শুরু করেছে। গ্রাহকদের সকল ব্যাংকিং লেনদেন সহজিকরণ এবং ব্যাংকিং সেবা সমূহ সাধারন মানুষের দোরগোড়ায় পৌছে দিতে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রানীগঞ্জ পূর্ব বাজারে কম্পিউটার গ্যালারীতে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানার সভাপতিত্বে ও রানীগঞ্জ বাজার আউটলেট শাখার এজেন্ট গোলাম সারোয়ারের পরিচালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জয়নাল মিয়া। স্বাগত বক্তব্য রাখেন তরুন সাংবাদিক দুলন মিয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এজেন্ট ব্যাংকিংয়ের এ.ডি.পি এবং রিজিওনাল হেড মীর আবু সায়েম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এজেন্ট ব্যাংকিংয়ের এসোসিয়েট ম্যানেজার সুধেন্দু রঞ্জন দত্ত, সিলেট এজেন্ট ব্যাংকিংয়ের অফিসার আশীষ আচায্য, সুনামগঞ্জ জেলার এজেন্ট সাপোর্ট এন্ড মনিটরিং এর  এসিসটেন্ট অফিসার মো:মনসুর উল-হক, জগন্নাথপুর সিটি ব্যাংকের ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার মো. শায়েক আহমদ কবিরী, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল গফুর, রানীগঞ্জ বাজার ব্যবসায়ী শাহিন তালুকদার, সমাজ সেবক ইউকে প্রবাসী তকলিছ মিয়া।

এ সময় রানীগঞ্জ বাজার ব্যবসায়ী অতিন্দ্র সূত্রধর, ডা. রাজু দাশ, সমাজ সেবক জামির আলী, ইউনিয়নের গ্রাম আদালতের সহকারী শরিফুল ইসলাম, সমাজ সেবক ইকবাল হোসেন, বাজার ব্যবসায়ী আকরাম হোসেন, রজত রায়, সিটি এজেন্ট ব্যাংকিংয়ের রানীগঞ্জ বাজার আউটলেট সার্ভিসের সেকেন্ড ম্যানেজার মো: আবু বকর, বাজার ব্যবসায়ী আল আমিন ইসলাম, সাদ্দাম হোসেন মায়া, শফিজুর ইসলাম, আহমদ খান, আবু হেনা সৌরভ, নুর হোসেন, আল আমিন সহ এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ফিতা কেটে এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন করা হয়। দোয়া পরিচালনা করেন রানীগঞ্জ বাজারের ৪তলা মসজিদের ইমাম মাওলানা ইয়াহিয়া আহমদ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD