1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত-৭

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৬৩ দেখা হয়েছে

অতিথি প্রতিবেদক:

জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৭জন আহত হয়েছেন। হামলায় আহতরা হলেন আমির আলী (৬৫), দুলাল হোসেন (৩৩), দিলোয়ার হোসেন (৩৫), সিরাজুল হোসেন (৩০), রাসেল মিয়া (৩২), ইমান আলী (৭৩), আক্তার হোসেন (২৮)। আহতদের মধ্যে আমির আলী ও দুলাল হোসেনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসা দেয়া হয়েছে।

 

এ ঘটনায় জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত ইমান আলী জানান, পূর্ব বিরোধের জের ধরে সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় শ্রীরামসী গ্রামের তৈয়ব আলীর ছেলে জানে আলম বাদশার নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে এসে হামলা চালিয়ে আমাদের আহত করে। এসময় হামলাকারীরা আমার বসত ঘরে ইট-পাটকেল নিক্ষেপ করলে পরিবারের লোকজনদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

 

 

ইমান আলী আরো জানান, জানে আলম বাদশা দীর্ঘদিন ধরে মর্তুজ আলীর ছেলে প্রবাসী সাইফ আলীর বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করে আসছে। আমার বাড়ির পশ্চিমে পানি নিস্কাশনের ড্রেইন ও বাড়ির পূর্বের সীমানা পিলার বসানোকে কেন্দ্র করে সাইফ আলীর পক্ষের জানে আলম বাদশার সাথে বিরোধ চলে আসছিল। সোমবার জানে আলম বাদশার লোকজন সুনামগঞ্জ আদালত থেকে বাড়ি ফিরে ঐদিন রাতে আমাদের উপর হামলা চালায়। হামলার ঘটনার বিষয়ে জানতে এ প্রতিবেদক জানে আলম বাদশার বাড়িতে গেলে পাশ্ববর্তী বিশ্বনাথ থানার তার এক নিকট আত্মীয় বাড়িতে কাউকে না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD