1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

সবার কাঁধে কাঁধ মিলিয়ে এই ইউনিয়নের সাধারন মানুষের সুখে দুখে পাশে থাকবো…..আমান উদ্দিন

  • আপডেটের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৮৮৭ দেখা হয়েছে

সিনিয়র প্রতিবেদক::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন থেকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নোয়াগাঁও গ্রামের কৃতি সন্তান রোটারিয়ান, সমাজ সেবক আমান উদ্দিন আহমদ। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক সংগঠনের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে জনসাধারনের সেবা চালিয়ে যাচ্ছেন।

 

 

তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কাজ করে গেছেন বলে দাবি করেন। তাই এলাকাবাসীর চাওয়া থেকেই তার নির্বাচন করার প্রত্যাশা। এছাড়া গোষ্টি ও গ্রামের জনসাধারনের মধ্যে মতবিনিময় করে যাচ্ছেন। করোনাভাইরাসের কারণে লকডাউন চলাকালীন এলাকার অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা সহ প্রতিনিয়ত এলাকাবাসীর খোঁজখবর রেখেছেন।

 

এর ধারাবাহিকতায় শুক্রবার (২৬ মার্চ) সন্ধায় নোয়াগাঁও গ্রামে নিজ বাড়ীতে নোয়াগাঁও, আলমপুর, ভালিশ্রী গ্রামের সকল জনসাধারনদের নিয়ে মতবিনিময় সভা করেন। সমাজ সেবক, শিক্ষানুরাগী হাজী রফিক মিয়ার সভাপতিত্বে ও সমাজ সেবক মো. ছুরুক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন নোয়াগাঁও গ্রামের প্রবিণ মুরুব্বি মো. আব্দুল নুর, ভালিশ্রী গ্রামের মুরুব্বি মো. আকুল মিয়া, আলমপুর গ্রামের মুরুব্বি মো. চুনু মিয়া, ভালিশ্রী গ্রামে সমাজ সেবক মাইকেল মিয়া, জয়নগর গ্রামের সমাজ সেবক সামসুল ইসলাম, সমাজ সেবক বজলু মিয়া সহ তিন গ্রামের আরো অনেকেই।

 

এ সময় আলমপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজী আপ্তর মিয়া, বর্তমান ইউপি সদস্য বজলু মিয়া, সাবেক ইউপি সদস্য মমরাজ হোসাইন রাজ সহ তিন গ্রামের মুরুব্বিয়ান ও যুব সমাজের প্রায় ৩ শতাদিক জনসাধারন উপস্থিত ছিলেন।

 

 

গ্রামে মতবিনিময় সভায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আমান উদ্দিন আহমদ বলেন, দীর্ঘদিন ধরে সমাজ সেবার সাথে সঙ্গে যুক্ত আমি। ইউনিয়ন পরিষদের উন্নয়নে অংশীদার হতে আগামী নির্বাচনে অংশগ্রহন করতে চাই। সকলের সার্বিক সহযোগিতায় চেয়ারম্যান নির্বাচিত হলে দীর্ঘদিনের অবহেলিত রানীগঞ্জ ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরের চেষ্টা চালিয়ে যাব। তিনি আরো বলেন, চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছে নিয়ে আজ তিন গ্রামের সকলকে নিয়ে মতবিনিময় করছি।

 

 

 

 

আমি এই ইউনিয়ন কে একটি আধুনিক, ডিজিটাল, মডেল, ইউনিয়ন গড়ে তুলবো। আমি অতীতের ন্যায় এবার ও সামাজিক সংগঠনের মাধ্যমে করুনা পরিস্তিতি শুরু থেকে এলাকার মানবতার সেবায় কাজ করে যাচ্ছি। বন্যা কবলিত মানুষের পাশে ছিলাম আছি থাকব। আমি আশা করি এলাকার সব শ্রেনীর মানুষ আমার পাশে থাকবেন এবং আমি সবার কাঁধে কাঁধ মিলিয়ে এই ইউনিয়নের সাধারন মানুষের সুখে দুখে পাশে থাকবো।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD