1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

প্রবাসী স্বজনশ্রী ও ইসমাইলচক কমিউনিটি ফেইসবুক পেইজের বৃক্ষ রোপণ

  • আপডেটের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৪৩ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের “প্রবাসী স্বজনশ্রী ও ইসমাইলচক কমিউনিটি ফেইসবুক পেইজ” এর পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ২০০ বৃক্ষ রোপণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে স্বজনশ্রী ও ইসমাইলচক গ্রামের রাস্তার দু’পাশে বিভিন্ন গাছের ২০০ চারা রোপণ করা হয়।

 

 

স্বজনশ্রী ও ইসমাইলচক গ্রামের প্রবাসীদের উদ্যোগে সামাজিক কাজ করার লক্ষে “প্রবাসী স্বজনশ্রী ও ইসমাইলচক কমিউনিটি ফেইসবুক পেইজ” এর মাধ্যমে শুরু থেকেই প্রবাসী কমিউনিটি এলাকার মানব সেবায় কাজ করে যাচ্ছে। বৃক্ষ রোপণসহ বিগত দিনে যুক্তরাজ্য প্রবাসী রুহিদ মিয়া, মাসুম ইসলাম, আব্দুল মমিন, স্পেন ইতালি ও গ্রিস প্রবাসী তোফায়েল আহমেদ, মামুন আহমেদ, রাজেল মিয়া, রাজু মিয়া, সাজু আহমেদ, জিলু মিয়া, তুফেল আহমেদ এবং মালেশিয়া প্রবাসী সুমন আহমেদের অর্থায়নে দরিদ্র তিনটি পরিবারকে টিনসেট ঘর, একটি মসজিদ নির্মাণসহ অসুস্থ অসহায় রোগিদের চিকিৎসার জন্য নগদ অর্থ সহযোগিতা করা হয়।

 

 

 

বৃক্ষ রোপনকালে উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজি আক্কাস মিয়া, নিজাম ইসলাম ফারুক মিয়া, সাবেক মেম্বার এলাইছ মিয়া, মাসুক মিয়া, বশির মিয়া, বর্তমান মেম্বার সুলতান আহমদ, ক্বারী হান্দু মিয়া, রয়ান মিয়া, শামসু রহমান, নুরুল হোসেন, সুজন মিয়া, আব্দুল মতিন গৌস মাস্টার, আমিনুল ইসলাম, বদরুল ইসলাম ছানাওর মিয়া, সোহেল মিয়া, জামাল উদ্দিন, ফয়ছল আহমেদ, মুজিব মিয়া, জাহাঙ্গীর আলম। “প্রবাসী স্বজনশ্রী ও ইসমাইলচক কমিউনিটি ফেইসবুক পেইজ” এর কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন সাইফুল ইসলাম জাবেদ, শেখ অলিউর রহমান, তারেক আহমেদ মিটু, উজ্জ্বল আহমেদ, হাবিবুর রহমান রেজা, রিপন আহমেদ, জয়নার আবেদিন, কয়েছ আহমেদ, সৌরভ আহমেদ গিলমান, সায়মন আহমেদ চিশতিয়া, সায়েম সহ এলাকার একঝাঁক তরুণ।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD