1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঝঁমকালো আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে দোকানে অনৈতিক কার্যকলাপ : প্রতিবাদ করলেন ব্যবসায়ীরা জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় মৃত ব্যক্তির নামে চার্জশিট একের পর এক মামলা তবু্ও থেমে নেই সিলেটের জালাল : খুঁটির জোর নিয়ে প্রশ্ন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা দিবস পালন করলো লন্ডন মহানগর জাতীয় পার্টি জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের অস্থায়ী কমিটি গঠন : মানবসেবায় নিজেকে উৎসর্গ রাখার অঙ্গিঁকার 

ক‌রোনায় কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টার মৃত্যু

  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৪৯৬ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক::

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমী মারা গেছেন। শুক্রবার (২৬ জুন) বিকেলে এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

 

সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

তিনি জানান, বিকেল ৫টা ৬ মিনিটে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে কেন্দ্রীয় ব্যাংক পরিবার শোকাবহ। আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি।

 

 

এদিকে আল্লাহ মালিক কাজেমীর মৃত্যুতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুর খবরে কেন্দ্রীয় ব্যাংকে শোকের ছায়া নেমে এসেছে।

 

 

 

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, আল্লাহ মালিক কাজেমী সবশেষ বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদ যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্বে পালন করেন, তখন (২০০১ সাল থেকে ২০০৫ সালে) তিনি ডেপুটি গভর্নর ছিলেন। এরপর আল্লাহ মালিক কাজেমী সফলভাবেই তার পেশাগত জীবনের প্রথম পাঠ শেষ করেন। তিনি দেশের ব্যাংকিং খাত, অর্থনীতি নিয়ে ব্যাপক জানা-শোনার কারণে বিশেষ সুনাম অর্জন করেন।

 

 

 

 

 

এরপর ড. ফখরুদ্দিন আহমদ তার মেয়াদের শেষ দিকে এসে বিশিষ্ট এই ব্যাংকারকে পরামর্শক হিসেবে নিয়োগ দেয়ার চিন্তা করেন। পরে আল্লাহ মালিক কাজেমীর প্রয়োজনীয়তা বিবেচনা করে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড তখন তার নিয়োগ নীতিগতভাবে অনুমোদন দেয়। তবে নানা জটিলনায় নিয়োগ পেতে দেরি হয়।

 

 

 

এরপর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব পান ড. ফখরুদ্দিন আহমদ। ওই সময়ে গভর্নর ছিলেন ড. সালেহউদ্দিন আহমদ। ফখরুদ্দিন আহমদ তখন আল্লাহ মালিক কাজেমীর নিয়োগ চূড়ান্ত করেন। এরপর থেকে কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন তিনি। অভ্যন্তরীণ অর্থনীতি, বিশ্ব অর্থনীতিসহ অর্থনীতির নানা গতি প্রকৃতি অত্যন্ত দক্ষভাবে পর্যালোচনা করতে পারতেন তিনি।

 

 

সূত্র মতে, ড. আতিউর রহমানকে যখন কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব দেয়া হয় বর্তমান সরকারের মেয়াদে তখন তাকে ব্যাংকে বহাল রাখার সিদ্ধান্ত নেন তিনি। সবশেষ আল্লাহ মালিক কাজেমী কেন্দ্রীয় ব্যাংকের চেইঞ্জ ম্যাজেনমেন্ট অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। মুদ্রানীতি প্রণয়ন থেকে বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার সময় তার পরামর্শকে গুরুত্ব দেন গভর্নর।

 

 

 

এদিকে এর আগে কোভিড-১৯ আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক (জেডি) শেখ ফরিদ উদ্দিন সোয়াদ মারা যান। তিনি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছিলেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD