1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

জার্মানির হামবুর্গে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৩৩৫ দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট ::

জার্মানির হামবুর্গে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু করেছে আল-নুর ওয়াকফ।
৩ দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৩৩টি দেশের প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতার প্রধান ব্যবস্থাপক ড. তালাল হাদি জানান, কুয়েতের বিশিষ্ট ব্যক্তিত্ব ও লেখক ড. সাআদ আল-সাবাহের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এদিকে প্রতিযোগিতায় উত্তীর্ণ ইউরোপীয় দেশগুলোর হাফেজদের শায়খ আবদুল্লাহ আল-মুবারক আল-সাবাহ পুরস্কার প্রদান করবেন।
পবিত্র কোরআন হিফজ, চর্চায় মুসলিমদের উদ্বুদ্ধ করতে এবং ইসলামী শিক্ষা প্রসারের লক্ষ্যে এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে ড. তালাল হাদি জানান, কভিড-১৯ বৈশ্বিক মহামারির পর আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। কুয়েতের আন্তর্জাতিক দাবত্য সংস্থা ইন্টারন্যাশনাল ইসলামিক চ্যারিটি অর্গানাইজেশনের সার্বিক তত্ত্বাবধানে শুরু হয় এ প্রতিযোগিতা।
এতে ইউরোপসহ ৩৩টি দেশের প্রতিযোগী এবং আন্তর্জাতিক হিফজ বিচারকরা অংশ নেন।

এদিকে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা চারটি বিভাগে শুরু হয়।
প্রথম বিভাগ হলো, পূর্ণ কোরআন হিফজ। এতে প্রতিযোগীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর। দ্বিতীয় বিভাগ হলো, পবিত্র কোরআনের ১৫ পারা হিফজ।
এতে প্রতিযোগীর বয়স অনূর্ধ্ব ২৫ বছর ।

তৃতীয় বিভাগ হলো, পবিত্র কোরআনের ১০ পারা হিফজ। এতে প্রতিযোগীর বয়স অনূর্ধ্ব ১৮ বছর ।
চতুর্থ বিভাগ হলো, পবিত্র কোরআনের ৫ পারা হিফজ। এতে প্রতিযোগীর বয়স অনূর্ধ্ব ১৬ বছর।
তথ্যসূত্র : আল-মুজতামা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD