1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিলেন আনোয়ার ইব্রাহিম

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৩৭৩ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক ::

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিলেন দেশটির বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম।
দেশটির রাজপ্রাসাদ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টায় তিনি শপথ নেন। মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে শনিবার আনোয়ার ইব্রাহিমের দল পাকাতান হারাপান (পিএইচ) জোট ৮২টি আসনে জয়লাভ করে ।

অন্যদিকে মুহিউদ্দিন ইয়াসিনের দল পেরিকাতান ন্যাসিওনাল (পিএন) ৭৩ আসন পান। কোনো দলই ২২২ আসনের পার্লামেন্টে সরকার গঠনে প্রয়োজনীয় সমর্থন দেখাতে পারেনি। দেশটিতে সরকার গঠনে ১১২ আসন নিশ্চিত করেছে।

৭৩ বছর বয়সি নেতা আনোয়ার ইব্রাহিমের জীবন রাজনৈতিক উত্থান-পতনে ভরা। ক্ষমতার খুব কাছে থেকে বারবার ফিরে আসতে হয়েছে তাকে। বারবার প্রধানমন্ত্রী হওয়ার হাতছানি পেলেও শেষ পর্যন্ত তা অধরা থেকেছে সবসময়ই । তিনি ছাত্রনেতা থেকে সংস্কারপন্থি অর্থনীতিবিদ, মন্ত্রী থেকে উপপ্রধানমন্ত্রী পদে আসীন হওয়া, বারবার কারাবরণ এবং মালয়েশিয়ার কয়েক দশকের শাসনকারী দলকে ক্ষমতা থেকে উৎখাতের প্রতিটি পর্যায়ের নায়কও তিনি।

তুখোড় এ মালয় নেতা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব সাফল্যের সঙ্গে সামলে ২৮ বছর আগে ১৯৯৩ সালে উপপ্রধানমন্ত্রী হন। ১৯৯৭ সালে এশিয়ায় অর্থনৈতিক সংকট শুরু হলে মাহাথিরের সঙ্গে তার দ্বন্দ্ব দেখা দেয় প্রকাশ্যে। প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ তাকে বরখাস্ত করলে আনোয়ার ও তার সমর্থকরা সংস্কার আন্দোলন ‘রিফর্মাসি মুভমেন্ট’ শুরু করেন।

মাহাথির দুই দশকের বেশি সময় দেশ শাসন করে অবসর নিলে নতুন একাধিক প্রধানমন্ত্রীও আনোয়ারের ওপর দমন-পীড়ন অব্যাহত রাখেন। সর্বশেষ প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও তার স্ত্রী ব্যাপক দুর্নীতি করলে মাহাথির দেশের অর্থনীতি রক্ষায় আবার নতুন দল করে রাজনীতিতে ফেরেন তিনি। তার সঙ্গে নেন সাবেক সহযোদ্ধা আনোয়ারকে।
মাহাথির অতীতের ভুলের জন্য ক্ষমা চান, অতীতের গ্লানি ভুলে আনোয়ারও সম্মতও হন মাহাথিরের প্রস্তাবে। ২০১৮ সালের সংসদ নির্বাচনে মাহাথির ও আনোয়ারের রাজনৈতিক জোট দেশটির সাত দশকের ক্ষমতাসীন দলকে পরাজিত করে জয় পায়। তিনি মাহাথিরকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দেন। শর্ত থাকে, দুই বছর পর আনোয়ার প্রধানমন্ত্রী হবেন। ২০২০ সালে মাহাথির পূর্ব সমঝোতা অনুসারে ক্ষমতা হস্তান্তর নিয়ে গড়িমসি করতে থাকেন।

এ নিয়ে গত ফেব্রুয়ারিতে ক্ষমতাসীন জোটে ভাঙন দেখা যায়।
এর জের ধরে মাহাথির পদত্যাগ করেন। এরপর রাজা মাহাথিরের আপত্তি উপেক্ষা করে মুহিউদ্দীন ইয়াসিনকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন। শেষ পর্যন্ত তিনিও পদত্যাগ করেন। এসব প্রশ্নের মধ্যেই এখন জানা যাচ্ছে, মাহাথির স্থিরচিত্ত ছিলেন যাতে আনোয়ার ইব্রাহিম দেশের প্রধানমন্ত্রী না হন। তবে এবার আর শেষ রক্ষা হলো না।

নানা চড়াই-উতরাই পেরিয়ে আনোয়ার ইব্রাহিমই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন বৃহস্পতিবার । শেষমেষ তিনি দশম প্রধানমন্ত্রীর চেয়ারে আসীন হলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD