1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

মুসলিমদের মরদেহ পোড়াচ্ছে শ্রীলঙ্কা

  • আপডেটের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৪২৩ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক::

‘ঘর থেকে আমাদের বের করে দিয়ে সারা বাড়ি স্প্রে করে তারা। আমরা সবাই ভয়ে ছিলাম, আমাদের কিছু জানানো হচ্ছিল না। তিন মাসের বাচ্চাটিকেও পরীক্ষা করা হয় এবং আমাদের কুকুরের মতো টেনে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়।’

কথাগুলো শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বাসিন্দা ফাতিমা রিনোজার স্বামী মোহাম্মদ শফিকের। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ফাতিমার। করোনায় আক্রান্ত হয়ে ফাতিমা চিকিৎসা, নিজেদের কোয়ারেন্টাইনে থাকার ও ফাতিমার মৃত্যুর অভিজ্ঞাই তুলে ধরেন শফিক।

গত ৪ মে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয় ৪৪ বছর বয়স্ক ফাতিমাকে।

 

ফাতিমার স্বামী মোহাম্মদ শফিক জানান, তার স্ত্রীকে যেদিন হাসপাতালে ভর্তি করা হয়, সেদিনই তাদের বাড়িতে আসে কর্তৃপক্ষ। পুলিশ ও মিলিটারির পাশাপাশি সরকারি কর্মকর্তারা আসেন। সারা রাত রেখে পরদিনই ছেড়ে দেয় এবং আমাদের দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। সেসময় আমরা জানতে পারি, হাসপাতালে মারা গেছে ফাতিমা।

 

ফাতিমার মরদেহ শনাক্ত করতে হাসপাতালে যেতে চেয়েছিলেন তার প্রাপ্তবয়স্ক ছেলে। কিন্তু তাকে জানানো হয়, করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হওয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে না। এর বদলে জোর করে মরদেহ পোড়ানোর অনুমতিপত্রে ছেলেটির সই নেয়া হয় বলে জানান শফিক।

 

ফাতিমার পরিবারসহ শ্রীলঙ্কার মুসলিম সম্প্রদায়ের দাবি, করোনায় মৃতদের কবর দেয়া গেলেও কর্তৃপক্ষ জোর করে মুসলিমদের মরদেহ পুড়িয়ে তাদের অধিকার নষ্ট করছে।

তাদের দাবি, গত বছরের এপ্রিলে কলম্বোর একাধিক চার্চ ও হোটেল ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকেই মুসলিমদের ওপর নিপীড়ন বেড়ে গেছে। শ্রীলঙ্কায় সংখ্যালঘু মুসলিম নিপীড়নের এটা নতুন উদাহরণ।

 

গত ৩১ মার্চ দেশটিতে করোনায় প্রথম মুসলিমের মৃত্যুর পর স্থানীয় কয়েকটি মিডিয়া প্রাণঘাতী এই ভাইরাস ছড়ানোর জন্যে সরাসরি মুসলিম সম্প্রদায়ের ওপরই দোষ চাপাচ্ছে। যদিও শ্রীলঙ্কায় এ পর্যন্ত করোনায় মাত্র ১১ জন মারা গেছেন এবং মৃত সবার মরদেহই পোড়ানো হয়েছে।

 

 

করোনায় মৃতদের মরদেহ কবর দিলে তা ভূগর্ভস্থ পানিকে দূষিত করতে পারে এমন দাবি করে শ্রীলঙ্কান সরকারের প্রধান মহামারি বিশেষজ্ঞ ডা. সুগাথ সামারাভিরা জানান, করোনাভাইরাসে আক্রান্তসহ যারা সন্দেহজনকভাবে (উপসর্গসহ) মারা গেছেন, তাদের সবার মরদেহই পোড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

এদিকে, সরকারের এমন নীতির বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে শ্রীলঙ্কা মুসলিম কংগ্রেস পার্টির জ্যেষ্ঠ নেতা ও সাবেক মন্ত্রী আলি জাহির মাওলানা বলেন, করোনায় মৃতদের কবর দেয়া জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর- এর উপযুক্ত প্রমাণ দিলে সরকারের এমন সিদ্ধান্ত মেনে নেবে মুসলিম সম্প্রদায়।

সম্প্রতি, মুসলিমদের মরদেহ পোড়ানোর বিরুদ্ধে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছে। আগামী ১৩ জুলাই এর শুনানি হওয়ার কথা রয়েছে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD