1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঝঁমকালো আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে দোকানে অনৈতিক কার্যকলাপ : প্রতিবাদ করলেন ব্যবসায়ীরা জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় মৃত ব্যক্তির নামে চার্জশিট একের পর এক মামলা তবু্ও থেমে নেই সিলেটের জালাল : খুঁটির জোর নিয়ে প্রশ্ন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা দিবস পালন করলো লন্ডন মহানগর জাতীয় পার্টি জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের অস্থায়ী কমিটি গঠন : মানবসেবায় নিজেকে উৎসর্গ রাখার অঙ্গিঁকার 

রঞ্জিত-কোয়েল মল্লিক করোনায় আক্রান্ত

  • আপডেটের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৪২৩ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক::

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক ও মেয়ে কোয়েল মল্লিকসহ গোটা পরিবার করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া মল্লিক পরিবারের করোনায় আক্রান্ত অন্য সদস্যরা হলেন, রঞ্জিত মল্লিকের স্ত্রী দীপা মল্লিক ও মেয়ে কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং রানে। বাড়িতে বসেই চিকিৎসা করানো হচ্ছে পুরো পরিবারের।

শুক্রবার টুইট করে নিজেই জানান কোয়েল মল্লিক। তিনি লেখেন, মা-বাবা আমি এবং রানে করোনায় আক্রান্ত হয়েছি। আপাতত সবাই সেল্ফ কোয়রান্টিনে। পাশাপাশি ভেরিফায়েড ফেসবুক পেজেও কোয়েল তার পরিবারের করোনা পজিটিভের বিষয়টি জানিয়েছেন।

 

 

মল্লিক পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে কলকাতার সংবাদ মাধ্যম আনন্দ বাজার পত্রিকা জানায়, বেশ কিছু দিন ধরেই করোনার উপসর্গ দেখা গিয়েছিল পরিবারের সদস্যদের মধ্যে। ছিল হাল্কা শ্বাসকষ্ট-জ্বর। দুই দিন আগে পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হলে রিপোর্ট পজিটিভ আসে।

 

 

 

দুই মাস আগেই মা হয়েছেন কোয়েল। গত ৫ মে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। এর পর থেকে বাবা-মা’র সঙ্গেই ছিলেন অভিনেত্রী। বাড়িতেই করোনা সংক্রান্ত নিয়ম মেনে চলছিলেন। তা সত্ত্বেও এই খবরে মন খারাপ কোয়েল-রঞ্জিত অনুরাগীদের। তাদের সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যম সরব হয়েছেন নেটাগরিকরা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD