1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

করোনাভাইরাসের ভ্যাকসিনের চূড়ান্ত পরীক্ষা শুরু করছে মডার্না

  • আপডেটের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৪২৮ দেখা হয়েছে

জগন্নাথপুরের ডাক ডেস্ক::

মানুষের ওপর করোনাভাইরাসের ভ্যাকসিনের চূড়ান্ত পরীক্ষা করতে যাচ্ছে মার্কিন কোম্পানি মডার্না। প্রথম ধাপে সীমিত আকারে চালানো পরীক্ষায় ভালো ফল পাওয়ার কথা জানিয়েছেন তারা।

বিবিসি জানিয়েছে, মডার্নার তৈরি করোনার সম্ভাব্য ভ্যাকসিনটি মানবদেহে পুশ করার পর প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে যে, যারা এই ভ্যাকসিনটি নিয়েছেন, তাদের সবার দেহে করোনা সংক্রমণ প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে।

এমনকি ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়াদের তুলনায় ওই অ্যান্টিবডি শক্তিশালী।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের সঙ্গে যৌথভাবে দেশটির বায়োটেক কোম্পানি মডার্নার তৈরি ওই ভ্যাকসিন প্রথম ধাপে ৪৫ জন স্বেচ্ছাসেবীর দেহে পুশ করা হয়। তাতে দেখা গেছে সবার ক্ষেত্রেই এই প্রতিষেধক কাজ করেছে।

এরপর মঙ্গলবার ফেস-১ এর আশাব্যঞ্জক এই ফল আসার পর বায়োটেক কোম্পানি মডার্না জানিয়েছে, আগামী ২৭ জুলাই থেকে ৩০ হাজার মানুষের দেহে পুশ করার মাধ্যমে ভ্যাকসিনটির তৃতীয় অর্থাৎ চূড়ান্ত ধাপের পরীক্ষা শুরু হবে। অক্টোবরের মধ্যেই ওই পরীক্ষার ফল জানা যাবে আশাবাদী তারা।

এরপর গবেষকরা এই ৩০ হাজার মানুষকে দুই বছর ধরে পর্যবেক্ষণ করবেন এদেরকে এই ভ্যাকসিনটি করোনাভাইরাস থেকে সুরক্ষা দিচ্ছে কী না। আর যদি তারা সংক্রমণের শিকারও হন, টিকাটি এটির লক্ষণ দমন করতে পারছে কীনা।

এই গবেষণা চলবে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত। তবে প্রাথমিক ফল তার অনেক আগেই জানা যাবে।

গত মার্চে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে মানুষের ওপর সবার আগে পরীক্ষা শুরু করেছিল মডার্না।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD