1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

লাদাখে বিশ্বের সবচেয়ে হালকা ও দ্রুতগতির ড্রোন নামাল ভারত

  • আপডেটের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৪৩৩ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক::

লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে বিশ্বের সবচেয়ে হালকা ও দ্রুতগতির ড্রোন নামানোর দাবি করেছে ভারত।

চীনা সেনাদের গতিবিধি নিখুতভাবে নজর রাখতে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) ভারতীয় সেনাদের এমন ড্রোন দিয়েছে বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।

খবরে বলা হয়, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বানানো এই ড্রোন সিরিজের নাম দেয়া হয়েছে ‘ভারত’। ‘ভারত’ হাতে পাওয়ার পর প্যাংগং লেক, গালওয়ান উপত্যকাসহ পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতের কর্তৃত্ব অনেকটাই বাড়বে বলে মনে করছেন দেশটির প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

ডিআরডিওর এক কর্মকর্তা বলেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চলমান বিবাদের কথা মাথায় রেখে পূর্ব লাদাখে নিখুঁত নজরদারির জন্য ভারতীয় সেনাদের এমন ড্রোনের প্রয়োজন ছিল। সেই কারণেই ডিআরডিও তাদের এই ‘ভারত’ ড্রোন দিয়েছে।

ডিআরডিওর চণ্ডীগড় ল্যাবরেটরিতে বানানো এই ড্রোন এখন পর্যন্ত সমমানের ড্রোনগুলোর মধ্যে সবচেয়ে কম ওজনের। নজরদারি চালানোর সময় রিসিভারে সরাসরি রিয়েল টাইম ভিডিও পাঠাবে এটি। শুধু তাই নয়, এর কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে একই সঙ্গে শত্রুপক্ষ ও মিত্রপক্ষকে আলাদা করা যাবে।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে আগামী বছরই চারটি পি-৮আই ভারতের হাতে আসবে বলে জানা গেছে।

পি-৮আই বিমানটি ভারতীয় নৌবাহিনীর জন্য বিশেষভাবে তৈরি। উপকূল এলাকায় নজরদারি, শত্রুপক্ষের জাহাজ এবং সাবমেরিনের অবস্থান জানা এবং প্রয়োজনে আঘাত হানার ক্ষেত্রে এ বিমান ভারতীয় নৌবাহিনীর জন্য অত্যন্ত কার্যকরী।

সম্প্রতি লাদাখে চীনের সঙ্গে সংঘাত চলাকালীন এ বিমানের মাধ্যমেই নজরদারি চালানো হয়। ২০১৭ সালে ডোকালামে দু’দেশের বাহিনী যখন মুখোমুখি অবস্থান করছিল, সেইসময়ও নামানো হয়েছিল এ বিমান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD