1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন করবে ইন্দোনেশিয়া-মালয়েশিয়া

  • আপডেটের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৪২৯ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক::

ইন্দোনেশিয়া-মালয়েশিয়ায় মুসলমানদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ৩১ জুলাই। মুসলিমপ্রধান দেশ দুটির কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছেন। বুধবার এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক।

ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী ফছরুল রাজি বলেন, এ সিদ্ধান্তটি ছিল নতুন চাঁদ দেখার ভিত্তিতে। মুসলিম বিশ্ব লুনার ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে উৎসব পালন করে।

এর আগে গত মাসে করোনাভাইরাস থেকে সাবধানতা অবলম্বন করতে পশু জবেহর জন্য এলাকা নির্ধারণ করে দেন ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী। দেশটির পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়, অবশ্যই ঈদুল আজহার নামাজ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হবে।

এদিকে মালয়েশিয়ার সরকার ৩১ জুলাই ঈদুল আজহা পালনের ঘোষণা দেয়। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৩১ জুলাই শুক্রবার মালয়েশিয়া পবিত্র ঈদুল আজহা পালন করা হবে।

এছাড়া সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ জুলাই পবিত্র ঈদুল আজহা পালন করবে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD