1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

৮৬ বছর পর জুমা অনুষ্ঠিত হচ্ছে সেই আয়া সোফিয়ায়

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৪৫৩ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক::

৮৬ বছর পরে আবার শুক্রবারের জুমা নামাজের জন্য প্রস্তুত হচ্ছে তুরস্কের সেই আয়া সোফিয়া। আশা করা হচ্ছে, জামাতে অন্যান্য মুসল্লিদের সঙ্গে যোগ দেবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। ইস্তাম্বুলের গভর্নরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আইকনিক আলী ইয়ারলিকায়া বলেন, প্রত্যেকে উৎসাহের সঙ্গে বিশেষ প্রার্থনায় অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছেন।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে এতে প্রবেশে ৫টি দরজা উন্মুক্ত থাকবে। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে মসজিদে প্রবেশ করতে পারবে। এতে ঢুকতে অন্তত ১১টি নিরাপত্তার পয়েন্ট অতিক্রম করতে হবে।

করোনাভাইরাসের প্রাদুর্বাবের কারণে প্রত্যেককে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। আয়া সোফিয়া তুরস্কের একটি দর্শনীয় স্থান। এটি দেখতে সারা বছরই দেশি-বিদেশি পর্যটকরা ভিড় করেন। আয়া সোফিয়া মিউজিয়াম থাকা অবস্থায় ইউনেস্কো ১৯৮৫ সালে এটিকে বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করে।

ইস্তাম্বুলে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটি ৯১৬ বছর টানা চার্চ হিসেবে ব্যবহৃত হয়েছে। আর ১৪৫৩ সাল থেকে শুরু করে ১৯৩৫ সাল প্রায় ৫০০ বছর ধরে মসজিদ হিসেবেই পরিচিত ছিল এটি। এরপর ৮৬ ধরে এটা জাদুঘর হিসেবে পরিচিত ছিল।

গত ১০ জুলাই তুর্কি আদালতের রায়ে ১৯৩৪ সালের তৎকালীন মন্ত্রী পরিষদের জাদুঘরে রুপান্তরিত করার আদেশটি রহিত করার পর পুনরায় মসজিদ হিসেবে চালু করতে আর কোনো বাধা রইল না।

এরপর ১৬ জুলাই তুরস্কের ধর্ম বিষয়ক অধিদফতর এটি মসজিদে রূপান্তরিত হওয়ার পরে আয়া সোফিয়া পরিচালনার জন্য সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে।

সুলতান দ্বিতীয় মুহাম্মদ (উসমানীয় সুলতান) মুহামেত কনস্টান্টিনোপল বিজয়ের পর খ্রিস্টানদের কাছ থেকে আয়া সোফিয়া কিনে নিয়ে স্থাপনাটি মসজিদে রূপান্তর করেন। ১৪৫৩ সালের ১ জুনে মসজিদে রূপান্তরিত আয়া সোফিয়ায় প্রথমবারের মতো জুমার নামাজ অনুষ্ঠিত হয়, যাতে ইমামতি করেন ফাতিহয়ের শিক্ষক শায়খ আক শামসুদ্দিন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD