1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

সরিষাবাড়ীতে সবকিছু আগুনে পুড়ে গেলেও অক্ষত পবিত্র আল-কোরআন

  • আপডেটের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৬৮৯ দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট ::

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পৌর শহরের মহিলা কলেজ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এতে সবকিছু পুড়ে ছাই হয়ে গেলেও অক্ষত অবস্থায় রয়েছে পবিত্র আল-কোরআন। অগ্নিকান্ডে অন্তত ১০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে।

শনিবার দুপুরে পৌরসভার আরামনগর বাজার এলাকার মাহমুদা সালাম মহিলা কলেজ মোড়ে তবারক বাবুর্চির ভাড়া বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে তবারক বাবুর্চির ভাড়া বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আগুনে সব কিছু পুড়ে গেলেও অক্ষত অবস্থায় ছিল পবিত্র কোরআন শরিফ।
অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাষ্টার শহিদুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট যায়। প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সুত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD