1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঝঁমকালো আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে দোকানে অনৈতিক কার্যকলাপ : প্রতিবাদ করলেন ব্যবসায়ীরা জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় মৃত ব্যক্তির নামে চার্জশিট একের পর এক মামলা তবু্ও থেমে নেই সিলেটের জালাল : খুঁটির জোর নিয়ে প্রশ্ন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা দিবস পালন করলো লন্ডন মহানগর জাতীয় পার্টি জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের অস্থায়ী কমিটি গঠন : মানবসেবায় নিজেকে উৎসর্গ রাখার অঙ্গিঁকার 

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে লেবানন আসছে ইরানি তেলবাহী জাহাজ

  • আপডেটের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৬৬৮ দেখা হয়েছে

আন্তজার্তিক ডেস্ক::

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান তেলবাহী জাহাজ পাঠাচ্ছে লেবানন। দেশটিতে তীব্র জ্বালানি সংকট মোকাবেলায় জরুরিভিত্তিতে দুটি জাহাজে করে তেল পাঠাচ্ছে ইরান।

হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ বলেছেন, লেবাননের জনগণের পাশে দাঁড়ানোর জন্য তিনি ইরান সরকারকে ধন্যবাদ জানাই। তেল ভর্তি জাহাজে কোনো ধরনের নাশকতা হলে উপযুক্ত জবাব দেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সতর্ক করেন হিজবুল্লাহ মহাসচিব।

হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরান থেকে কয়েকটি জাহাজে করে জ্বালানি তেল আনা হচ্ছে এবং সমুদ্রে এসব জাহাজকে হিজবুল্লাহ লেবাননের নিজস্ব ভূখণ্ড হিসেবে বিবেচনা করছে।

পবিত্র আশুরা উপলক্ষ্যে টেলিভিশনে দে্ওয়া এক বক্তৃতায় হাসান নাসরুল্লাহ এসব কথা বলেন। তিনি বলেন, লেবাননের জনগণের দুঃখ দুর্দশা দূর করার জন্য ইরান থেকে তেল আনার ব্যবস্থা করা হয়েছে। এরইমধ্যে তেলভর্তি জাহাজ ইরান থেকে লেবাননের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আরও কয়েকটি জাহাজ পরপর রওনা দেবে। আমরা আমাদের জনগণের অপমান কোনোভাবেই বরদাস্ত করবো না।

প্রচণ্ড জ্বালানি সংকটে ভোগা লেবাননের জন্য এর আগে কয়েক দফায় হিজবুল্লাহ মহাসচিব ইরান থেকে তেল আমদানির ইচ্ছা ব্যক্ত করেছেন। গত রোববার তিনি বলেছিলেন, হিজবুল্লাহ অবশ্যই ইরান থেকে তেল আমদানি করবে এবং তা করবে প্রকাশ্য দিনের আলোয়, রাতের আঁধারে নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD