1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

সারাদেশে কোভিডে দুজনের মৃত্যু, শনাক্ত ১৫৬

  • আপডেটের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৩১৭ দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ::

সারাদেশে গত একদিনে আরও ১৫৬ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে তবে মৃত্যু হয়েছে দুজনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৬৩টি নমুনা পরীক্ষা করে এই ১৫৬ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে।
নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ৪ দশমিক ২৬ শতাংশ। আগের দিন ছিল এই হার ৪ দশমিক ১৫ শতাংশ।
নতুন রোগী নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১১ হাজার ১০০ জন। তাদের মধ্যে মোট ২৯ হাজার ৩২৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১৮০ জন কোভিড রোগী সুস্থতার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৫ হাজার ২৬৪ জন।
নতুন শনাক্ত ১৫৬ জনের মধ্যে ১২৯ জনই ঢাকা বিভাগ ও জেলার বাসিন্দা। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ১ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। দেশের ৬৪ জেলার মধ্যে ৫৩ জেলায় গত একদিনে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। গত একদিনে রংপুর ও খুলনা বিভাগ ছিল নতুন রোগীবিহীন। এমনটিই জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD