1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঝঁমকালো আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে দোকানে অনৈতিক কার্যকলাপ : প্রতিবাদ করলেন ব্যবসায়ীরা জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় মৃত ব্যক্তির নামে চার্জশিট একের পর এক মামলা তবু্ও থেমে নেই সিলেটের জালাল : খুঁটির জোর নিয়ে প্রশ্ন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা দিবস পালন করলো লন্ডন মহানগর জাতীয় পার্টি জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের অস্থায়ী কমিটি গঠন : মানবসেবায় নিজেকে উৎসর্গ রাখার অঙ্গিঁকার 

পীরগঞ্জে বিএনপি ও আ’লীগের একই সময়ে কর্মসূচী : ১৪৪ ধারা জারি

  • আপডেটের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৩১৬ দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট ::
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিএনপি ও আওয়ামীলীগের একই সময় এবং একই স্থানে কর্মসূচী ডাকায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারী করেছে।
এরই প্রতিবাদে বিকালে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। তবে পাল্টা সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামীলীগ।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ববিবার (২৮ আগস্ট) পীরগঞ্জ পৌর শহরে একই স্থানে ও একই সময়ে বিএনপি ও আওয়ামীলীগ তাদের নিজ নিজ কর্মসূচী পালনে অনড় থাকায় আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তার স্বার্থে পৌর এলাকার পূর্ব চৌরাস্তা, পশ্চিম চৌরাস্তা ও মুন্সিপাড়া মাইক্রো স্ট্যান্ডসহ আশেপাশের সকল এলাকায় বরিবার দুপুর ১২ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারী করা হয়।
এ সময়ে নিষিদ্ধ করা হয় সকল প্রকার সভা, সমাবেশ ও গনজমায়েত।
জেলা প্রশাসনের সাথে কথা বলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার নজির ১৪৪ ধারা জারী করেন।
এতে শহরের গুরুত্বপূর্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে প্রশাসন ১৪৪ ধারা জারী করার কারণে বিএনপি তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচী পালন করতে পারেনি। বিএনপি’র শান্তিপূর্ন কর্মসূচীতে আওয়ামীলীগ প্রশাসন দিয়ে ১৪৪ ধারা জারী করিয়ে জনগনের বাক স্বাধীনতা এবং মৌলিক অধিকারের প্রতি চরম ও নগ্ন আঘাত করেছেন এবং বিএনপি’র বিশাল জনসম্পৃক্ততায় সরকার চরম ভীত ও উদ্বীগ্ন হয়ে পড়েছেন দাবী করে এর প্রতিবাদ জানিয়ে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান এর বাসভবনে বিকাল ৪টায় সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুর রহমান। তিনি দাবী করেন, জ্বালানী তেল, সার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি’র পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পীরগঞ্জে তা শান্তিপূর্নভাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২১ আগষ্ট বিষয়টি পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়। কোন কিছু না জেনেই সমাবেশ শুরুর আগ মুহুর্তে আকস্মিক ভাবে প্রশাসনের ১৪৪ ধারা জারী করার হটকারী সিদ্ধান্তে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষেভের সঞ্চার হয়েছে এবং প্রশাসনের প্রতি সাধারণ মানুষের বিরুপ ও নেতিবাচক ধারণার সৃষ্টি করেছে। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপি’র সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে সারাদেশে বিএনপি’র নৈরাজ্য সৃষ্টি ও শান্তিপ্রিয় পীরগঞ্জ বাসীর দুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে ঐ দিন বিকাল ৫টার পর উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন।
অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা বলেন বিএনপি সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে চলছে। দলীয় কর্মসূচীর নামে শান্তিপ্রিয় পীরগঞ্জ বাসীকে চরম দুর্ভোগে ফেলবে। এর জন্য বিএনপি’র সকল নৈরাজ্যপূর্ন কর্মসূচী রাজপথেই রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব সহ সাংবাদিক সম্মেলনে দলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
১৪৪ ধারা জারী প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার নজির বলেন, উভয় দলের কর্মসূচী অব্যাহত থাকলে পৌর এলকার বিভিন্ন মোড়ে যান চলাচলের বিঘ্ন সৃষ্টিসহ ক্ষতিসাধন এবং আইন-শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দেওয়ায় এ বিধিনিষেধ জারী করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD