1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঝঁমকালো আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে দোকানে অনৈতিক কার্যকলাপ : প্রতিবাদ করলেন ব্যবসায়ীরা জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় মৃত ব্যক্তির নামে চার্জশিট একের পর এক মামলা তবু্ও থেমে নেই সিলেটের জালাল : খুঁটির জোর নিয়ে প্রশ্ন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা দিবস পালন করলো লন্ডন মহানগর জাতীয় পার্টি জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের অস্থায়ী কমিটি গঠন : মানবসেবায় নিজেকে উৎসর্গ রাখার অঙ্গিঁকার 

মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংসদে পাস

  • আপডেটের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩৩৮ দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ::
রাজাকার, আল বদর, আল শামস বাহিনীসহ স্বাধীনতাবিরোধীদের তালিকা তৈরির সুযোগ রেখে মহান জাতীয় সংসদে মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়নের প্রস্তাব পাস হয়েছে।

সোমবার (২৯) আগষ্ট জাতীয় সংসদে মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল-২০২২’ পাসের প্রস্তাব করলে বিলটি সংসদে কণ্ঠ ভোটে পাস হয়।
বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো সহ সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার ডঃ শিরীন শারমিন চৌধুরী।

এতে আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্ বলেন, স্বাধীনতার ৫০ বছরেও একটি পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধা তালিকা হয়নি। যারা মুক্তিযুদ্ধ করেনি তারাও মুক্তিযোদ্ধা হয়েছেন। খবরে প্রকাশিত হয়েছে, ২ হাজার মুক্তিযোদ্ধার বয়স ৫০ বছর। স্বাধীনতার ৫০ বছর তাদের বয়সও ৫০ বছর। সঠিকভাবে যাচাই বাছাই করে তালিকা করা দরকার।

আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, এটা কি মুক্তিযুদ্ধের আদর্শের মধ্যে পড়ে? মুক্তিযুদ্ধের আদর্শে দেশ চালাতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
তিনি মুক্তিযোদ্ধাদের শ্রেণী বিন্যাসের দাবি জানান।

গত ৫ জুন বিলটি সংসদে তোলেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD