1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

বঙ্গবন্ধু শুধু কি আওয়ামীলীগের তা ঠিক নয় –বঙ্গবীর কাদের সিদ্দিকী

  • আপডেটের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৩৪৪ দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ::

বঙ্গবন্ধু শুধু কি আওয়ামী লীগের তা ঠিক নয়। বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা, জাতীয় পার্টির পিতা, বিএনপির পিতা, জামায়াতেরও পিতা।
যে সন্তান পিতাকে সম্মান করে না, সে কখনো সু-সন্তান হতে পারে না,
এমনটিই মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী।

মঙ্গলবার (৩০ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন ।

সমাধিবেদিতে ফুল দিয়ে জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে তিনি অংশ নেন।
এ সময় দলীয় নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণী–পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পত্তি নয়। বিএনপিসহ সকল দল ও সকল মানুষের সম্পত্তি।

আওয়ামীলীগ করলেই বঙ্গবন্ধুর প্রেমিক, না করলে বঙ্গবন্ধুর বিরোধী এটাও ঠিক নয়।

বঙ্গবন্ধুর ওপর আল্লাহর বিশেষ রহমত ছিল বলেই বঙ্গবন্ধু আপামর জনগণকে একত্রিত করতে পেরেছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD