1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঝঁমকালো আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে দোকানে অনৈতিক কার্যকলাপ : প্রতিবাদ করলেন ব্যবসায়ীরা জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় মৃত ব্যক্তির নামে চার্জশিট একের পর এক মামলা তবু্ও থেমে নেই সিলেটের জালাল : খুঁটির জোর নিয়ে প্রশ্ন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা দিবস পালন করলো লন্ডন মহানগর জাতীয় পার্টি জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের অস্থায়ী কমিটি গঠন : মানবসেবায় নিজেকে উৎসর্গ রাখার অঙ্গিঁকার 

বিদ্যুৎ খাতে খরচ কমাতে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৭ দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ::

দেশে বিদ্যুৎ খাতে খরচ কমিয়ে আনতে ব্যাংকগুলোকে অধিক বিদ্যুৎ খরচ হবে এমন কমপ্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্পের (সিএফএল) পরিবর্তে জ্বালানি সাশ্রয়ী এলইডি লাইট ব্যবহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক।
পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখতে বলা হয়।

বুধবার ( ৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র প্রতিবছরে কমপক্ষে একবার সার্ভিসিং করতে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় এই ব্যাংকটি ।
এমনকি জ্বালানি সাশ্রয়ী ইনভার্টার টেকনোলজি-সংম্বলিত রেফ্রিজারেটর ব্যবহারেও নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, জ্বালানি সাশ্রয়ে সব ব্যাংকে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে হবে।
আর জ্বালানি খাতে ব্যয় কমাতে ব্যাংকগুলোর সিঁড়ি, করিডর, ওয়েটিং রুমে বিশেষ ধরনের মোশন সেনসরনির্ভর লাইটিং ব্যবহার করতে হবে।
পাশাপাশি অফিসের রুফটপে অথবা অফিস প্রাঙ্গণের ফাঁকা জায়গাতেও নবায়ন যোগ্য জ্বালানির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে পরামর্শ দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD