1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

শিক্ষার্থীদের রাত জেগে ইন্টারনেট ব্যবহার থামাতে সেবা বন্ধের পরামর্শ দিলেন মন্ত্রী

  • আপডেটের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৩২২ দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট ::

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মেধাশূন্য হওয়ার হাত থেকে জাতীকে রক্ষা করতে হলে শিক্ষার্থীদের রাত জেগে ইন্টারনেটের ব্যবহার থামাতে রাত ১২টার মধ্যে ইন্টারনেট সেবা বন্ধের পরামর্শ দিয়েছেন।

শনিবার (৮ অক্টোবর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।
যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকতে পারে বলেও উল্লেখ করে মন্ত্রী বলেন একইসঙ্গে প্রযুক্তির মাধ্যমে চলা মিথ্যাচার ও অপপ্রচার নিয়ন্ত্রণ করা না হলে দেশে সুস্থ রাজনীতি বা সুস্থ জীবনযাপন করা খুব কঠিন হয়ে যাবে।

মন্ত্রী বলেন, লেখাপড়া রেখে আমরা যেভাবে মোবাইলে মনোনিবেশ করি, এটা জাতির জন্য এলার্মিং।
আমার মনে হচ্ছে, ভবিষ্যতে জাতি মেধাশূন্য হয়ে যাবে।
সরকারের কাছে একটা সুপারিশ থাকতে পারে যে, রাত ১২টার পরে ইন্টারনেট বন্ধ রাখা উচিত।
যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকতে পারে।

তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা বাড়ানোর আহ্বান জানিয়ে আরো বলেন, ‘গবেষণা না থাকলে ভবিষ্যতে মেধার সংকট দেখা দেবে এটা নিশ্চিত ।
বিশেষ করে মোবাইলের কারণে আমাদের সন্তানেরা এখন রাত ১২টা, ১টা, ২টা পর্যন্ত এগুলো নিয়েই ব্যস্ত থাকে।
আমাদের সময় আমরা যেভাবে লাইব্রেরিতে যেতাম, লেখাপড়ার যে উদ্যোগ ছিল, এখন সেগুলো নাই। নিশ্চয়ই কানেক্টিভিটি বা টেকনোলজি প্রয়োজন কিন্তু সব কিছুরই একটা মাত্রা থাকা দরকার।
এসমস্ত যন্ত্রের মাধ্যমে কীভাবে মিথ্যাচার, অপপ্রচার চলে।
এগুলো যদি নিয়ন্ত্রণে না থাকে, এদেশে সুস্থ রাজনীতি বা সুস্থ জীবনযাপন করা খুব কঠিন হয়ে পড়বে।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির ব্যবস্থা করে দিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী মোজাম্মেল বলেন, আমরা এখানে অনেকেই সাধারণ পরিবার থেকে এসেছি। তাদের যদি একটা পার্টটাইম কাজের ব্যবস্থা থাকে, তাহলে তাদের লেখাপড়া চালিয়ে যাওয়া সমস্যা হবে না।
পৃথিবীর প্রায় সব দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে এই পার্টটাইম জবের সুযোগ রয়েছে । এটা আমাদের দেশেও সম্ভব বলেও মনে করেন মন্ত্রী মোজাম্মেল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD