ডেস্ক রিপোর্ট ::
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দ্রব্যমূল্যের দাম বেড়েছিল আবারও কমতে শুরু করেছে। শুধু কমেনি, ভালো কমেছে।
শনিবার (৮ সেপ্টেম্বর) নগরীর হোটেল লেকশোরে ‘রেভলিউশনারি ট্রান্সফরমেশন ইন এগ্রিকালচার ফর ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কিছু কৌশলগত ব্যবস্থা নিয়েছেন। তেলের দাম বেড়েছিল, এটা সত্য তবে এখন কমেছে। কারণ এক কোটি কার্ড বিতরণ করা হয়েছে।
সেখানে কম দামে বিক্রি হচ্ছে চাল, তেল। চার কোটি মানুষ এই সুবিধা পাচ্ছে।
তিনি আরও বলেন, একসময় মানুষ কৃষি থেকে দূরে থাকতো।
কিন্তু বঙ্গবন্ধু কৃষি কর্মকর্তাদের অনেক সম্মান দিয়েছেন। কৃষকের প্রতি বঙ্গবন্ধুর অসীম ভালোবাসা ছিল। বঙ্গবন্ধু শিখিয়েছেন, এটাই আমাদের মূল কাজ। এটাই আমাদের মূল পেশা। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এসব কারণেই কৃষির সম্মান অনেকগুনে বেড়েছে বলেও তিনি মনে করেন।
Leave a Reply