1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

কুড়িগ্রামে জাতীয় পার্টিতে ৫ শতাধিক বিএনপি নেতা-কর্মীর যোগদান

  • আপডেটের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৩৭৮ দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট :

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ৫ শতাধিক বিএনপির নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছে।

শনিবার বিকালে কুড়িগ্রামের পুরাতন শহরের রেলস্টেশন চত্বরে নারায়ণপুর ইউনিয়ন বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও নাগেশ্বরী পৌরসভার সাবেক মেয়র মো. আব্দুর রহমান।

সভা চলাকালে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম জোয়াদ্দার, রফিকুল ইসলাম মাস্টার ও ডা. মহসিন আলীর নেতৃত্বে ৫ শতাধিক নেতাকর্মী মোস্তাফিজুর রহমান মোস্তাক এমপির হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি মোস্তাফিজুর রহমান মোস্তাক এমপি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী দিনে জাতীয় পার্টির সুদিন আসছে। আমরা জাতীয় পার্টিকে সুসংগঠিত করছি। এ অঞ্চলের মানুষ জাতীয় পার্টির ওপর আস্থাশীল। আর সে কারণে বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা দলে দলে জাতীয় পার্টিতে যোগদান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD