1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

ব্রুনাইয়ের সঙ্গে বাংলাদেশের চুক্তি ও সমঝোতা স্মারকে সই

  • আপডেটের সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৩২৫ দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট :

ব্রুনাইয়ের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ, জনশক্তি রফতানি, তরলীকৃত গ্যাস ও পেট্রোলিয়াম সরবরাহসহ পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি চুক্তি ও তিনটি সমঝোতায স্মারকে সই করেছে বাংলাদেশ।

রোববার (১৬ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা সফররত ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

এর আগে বিকাল পৌনে ৪টার দিকে ঢাকায় সফররত ব্রুনাইয়ের সুলতান প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছাল তাকে ফুলেল শুভেচ্ছা জানান সরকার প্রধান শেখ হাসিনা ।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস জানান, ব্রুনাইয়ের সুলতান প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর পরপরই দুই নেতার মধ্যে একান্ত বৈঠক হয়।

ব্রুনাইয়ের সুলতান ৩ দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তাকে ফুল দিয়ে বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত জানান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

বিমানবন্দর থেকে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান সুলতান।
পরে ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ।
রাতে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সৌজন্যে নৈশভোজে অংশ নেন তিনি ।
সফর শেষে কাল সোমবার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে সুলতানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD