ডেস্ক রিপোর্ট ::
দেশের হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালতের সময়সূচিতে পরিবর্তন এনেছে সুপ্রিম কোর্ট প্রশাসন ।
আজ রোববার (১৩ নভেম্বর) থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালত।
এ বিষয়ে বিজ্ঞপ্তি জারী করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
হাইকোর্ট বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ১৩ নভেম্বর থেকে কোর্ট ও অফিসের সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারণকৃত সূচী বহাল থাকিবে।।
হাইকোর্টের সময়সূচি:
আজ রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত কোর্টের কার্যক্রম চলবে।
দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি।
অধস্তন আদালতের সময়সূচি:
রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত কোর্টের কার্যক্রম চলবে। তবে দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে।
অফিসের সময়সূচি:
রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। তবে বিরতি দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত চলবে।
এর আগে সরকারি নির্দেশনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে ২৪ আগস্ট থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয় ।
পর দিন সুপ্রিম কোর্ট প্রশাসন ও আদালতের সময়সূচিতে পরিবর্তন আনা হয়। তবে আজ রোববার থেকে আর পরিবর্তিত সময়সূচি থাকছে না বলে এক আদেশে সময়সূচী বেধে দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।
Leave a Reply