1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

সপ্তাহজুড়েই সারাদেশে বৃষ্টি

  • আপডেটের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৩৭৮ দেখা হয়েছে

জগন্নাথপুরের ডাক ডেস্ক::

কয়েক দিনের বিরতির পর আজ দুপুরে রাজধানীতে বেশ বৃষ্টি হয়েছে। কয়েক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল থেকেও টানা বৃষ্টি হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টি হচ্ছে।

 

আগামী দুদিন দেশের বিভিন্ন অঞ্চলসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টি আরও বাড়তে পারে। তবে সপ্তাহজুড়েই সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে হালকা, মাঝারি ও ভারী বৃষ্টি হতে পারে।

শনিবার (৪ জুলাই) বিকেলে সাংবাদিকদের এসব তথ্য জানান আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক।

 

 

তিনি বলেন, ‘এই বৃষ্টিটা শুরু হলো। থেমে থেমে আগামীকালও হবে। আগামী দুদিন, বিশেষ করে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়বে। ওদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগেও বৃষ্টি হবে। তাছাড়া এই বৃষ্টি এই সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে। সপ্তাহজুড়ে এই বৃষ্টি থেমে থেমে চলবে সারাদেশেই। কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অতিভারী বৃষ্টির সম্ভাবনা এখন পর্যন্ত নেই। আগামীকাল পরিস্থিতি দেখে বিষয়টা বোঝা যাবে।’

 

 

 

এদিকে আজ বিকেল ৪টা ২০ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

 

 

দেশে এখন মৌসুমি বায়ু বা বর্ষার বৃষ্টি হচ্ছে। বর্ষার বৃষ্টির ধরন বর্ণনা করে তিনি বলেন, ‘বর্ষার বৃষ্টি কখনও একটানা হয়। আবার কখনও থেমে থেমে হয়। কখনও বৃষ্টি তিনদিন, পাঁচদিন, সাতদিন ধরে টানা হয়। থামে না। তিনদিনের বেশি হলে দীর্ঘমেয়াদি বৃষ্টি বলি। তিনদিনের মধ্যে সীমাবদ্ধ থাকলে সেটাকে স্বল্পমেয়াদি বলি। কিছুদিন আগে বৃষ্টি হয়েছে। তারপর কয়েক দিন বৃষ্টি হয়নি। এখন আবার শুরু হয়েছে। বর্ষাকালের বৃষ্টি এ রকমই।’

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD