1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

আর্জেন্টিনার হারে সাভারে কোপানো হলো দুই কিশোরকে

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২৮৮ দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট ::

কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার হারের পর কথা কাটাকাটি জেরে কোপানো হলো দুই কিশোরকে।
আহত দুজনকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

জানাগেছে, বিশ্বকাপে আর্জেন্টিনার হারকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে দুই কিশোরকে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভারের বক্তারপুর মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আল আমিন (১৭) ও মেহেদী (১৬)।
তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
এছাড়া তারা কোন দলকে সাপোর্ট করেন তাও জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারের বক্তারপুরে একটি দোকানে জমায়েত হয়ে আর্জেন্টিনা ও সৌদি আরবের খেলা দেখছিলেন অনেকেই। এ সময় আর্জেন্টিনার হারকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু করেন কয়েকজন কিশোর।
পরে ১০-১৫ জন একত্রিত হয়ে মেহেদী ও আল আল আমিনের ওপর হামলা করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কোপানো হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারবিন জসিম বলেন, আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, এমন ঘটনার খবর শুনেছি। কিন্তু এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এর আগে কাতারের লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে যায় জনপ্রিয় দল আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD