1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপি সমাবেশ করলে ব্যবস্থা নেয়া হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেটের সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৩০৬ দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট :

জনদুর্ভোগ সৃষ্টির মাধ্যমে রাস্তায় প্রতিবন্ধকতা করে বিএনপি সমাবেশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বিএনপি কেন পল্টনে সমাবেশ করতে চায় আইনশৃঙ্খলা বাহিনী তা খতিয়ে দেখবে বলেও তিনি জানান।

বুধবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে আওলাদ হোসেন মার্কেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথাগুলো বলেন তিনি।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতাকর্মীদের হত্যা ও দলীয় প্রধানের মুক্তির দাবিতে সব বিভাগীয় শহরে সমাবেশ করেছে বিএনপি।
এসব কর্মসূচি অনেকটা শান্তিপূর্ণভাবে শেষ হলেও ঢাকার মহাসমাবেশকে ঘিরে বিপাকে পড়ে দলটি।

১০ ডিসেম্বরের দলটি নয়াপল্টনে সমাবেশ করতে চাইলে জটিলতা দেখা দেয়। ডিএমপির পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি দেয়া হলেও বিএনপি সেখানে যেতে চাইছেনা। নয়াপল্টনেই সমাবেশ করার বিষয়ে অনড় অবস্থানে আছে তারা। যার ফলে দিন দিন উদ্বেগ উৎকন্ঠা বেড়েই চলেছে।

বিষয়টি নিয়ে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ২০-২৫ লাখ মানুষের সমাবেশ রাস্তায় সম্ভব নয়। বিএনপিকে দেশের আইন মেনেই সমাবেশ করতে হবে। মানুষের জানমাল রক্ষায় যা প্রয়োজন তাই করা হবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, তারা যে ঘোষণা দিচ্ছে, এখানে বসেই তারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে। সেগুলো যদি হয়ে থাকে তাহলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

এদিকে বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চাইলেও অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান জানান, বিএনপিকে পল্টনে সমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেয়া হয়নি। ডিএমপি তার আগের সিদ্ধান্তেই আছে। তবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ‌‌‌

হায়াতুল ইসলাম বলেন, আমরা বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি তখন তারা জানিয়েছিল মতিঝিলের আরামবাগ ও পল্টন এলাকায়। ‌কিন্তু আমরা সেখানে না করে দিয়েছি, এমন জায়গা তাদের ব্যবহার করতে দেয়া হবেনা, যেখানে আইনশৃঙ্খলা ও জনদূর্ভোগ হতে পারে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD