1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

নাশকতার মামলায় আমান উল্লাহ আমান সহ ২ জনের জামিন : অন্যরা কারাগারে

  • আপডেটের সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৩২১ দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট :

নাশকতার অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও আবদুল কাদের ভূঁইয়া জুয়েল।
তবে রুহুল কবির রিজভী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শামসুর রহমান, খায়রুল কবির খোকনসহ ৪৪৫ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জেল হোসেনের আদালত এ আদেশ দেন।

অসুস্থতার কারণে আমান ও আবদুল কাদেরের জামিন মঞ্জুর করা হয়।
পল্টন ও মতিঝিল থানায় করা পৃথক আরও দুটি মামলায় বিএনপির ২৩ নেতাকর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নয়াপল্টনে বুধবার বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যকার সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় বিএনপির ১ হাজার ৯০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।
৪৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১ হাজার ৫০০ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়।

একই ঘটনায় মতিঝিল ও শাহজাহানপুর থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আরও ২টি মামলা করা হয়েছে।
বিস্ফোরক দ্রব্য আইনে করা এই ২ মামলায় বিএনপির ৮০ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়েছে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD