1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

ছোলা পুষ্টিগুণে ভরপুর

  • আপডেটের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৯৩ দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট :

রমজান মাসে ইফতারের সময় জনপ্রিয় খাবার হলো ছোলা বা বুট।

আমাদের দেশে ছোলার ডাল নানাভাবে খাওয়া হয়। কাঁচা, রান্না করে মুড়ির সঙ্গে বা ডাল হিসেবে। বাজারে তেলে ভেজেও বিক্রি হয়। সবচেয়ে বেশি পুষ্টি হলো কাঁচা ছোলাতে। পানিতে ভেজানো ছোলার খোসা ফেলে কাঁচা আদা কুচি দিয়ে খেলে তা শরীরের জন্য জোগাবে প্রচুর পরিমাণে পুষ্টি।

রান্না ছোলাতে তেল দেওয়া থাকে বলে এতে ফ্যাটের পরিমাণ রয়েছে। মোটা ব্যক্তি বা উচ্চ রক্তচাপ আছে যাদের তারা কাঁচা ছোলা খান। তাদের জন্য অতিরিক্ত তেল, মসলা দেওয়া ছোলা হলো ঝুঁকিপূর্ণ।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে রান্না ছোলা খেতে পারেন নির্দিষ্ট পরিমাণে। যারা খোসাসহ ছোলা খেতে পারেন না, তাদের জন্য কাঁচা ছোলা যথেষ্ট উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন বা আমিষ।

বুটের খোসাতে আছে ফাইবার। ফাইবার জাতীয় খাবার রক্তে চিনির মাত্রা কমাতে সাহায্য করে।

ছোলার প্রোটিন দেহকে করে দৃঢ়, শক্তিশালী, হাড়কে করে মজবুত, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির জন্য এর ভূমিকা অপরিহার্য।
এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাসিয়াম, যা দেহের হৃৎপিণ্ডের গতিকে সচল রাখতে সাহায্য করে।

কিন্তু কিডনির সমস্যা যাদের রয়েছে (ডায়ালাইসিস চলছে, রক্তে ক্রিয়েটিনিন, ইউরিক এসিড বা ইউরিয়ার পরিমাণ বেশি) তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া যেকোনো ধরণের ছোলা খাবেন না। যেকোনো ডালে পটাসিয়াম থাকে, যা রক্তে পটাশিয়ামের পরিমাণ বাড়িয়ে তোলে।

হাই ব্লাডপ্রেশার বা উচ্চ রক্তচাপের রোগীরা সীমিত পরিমাণে ছোলা খাবেন। বাড়ন্ত শিশুদের দাঁত, হাড়, নখ, চুল, ত্বকের পুষ্টির জন্য কাঁচা বা সিদ্ধ বুট ভীষণ উপকারী। তবে ছোটদের হজম শক্তি বড়দের তুলনায় দুর্বল থাকে। তাই তাদের জন্য সিদ্ধ বুট বেশি উপকারী।

গর্ভবতী নারীদের জন্য ছোলা বয়ে আনবে সুফল। মায়ের পেটে থাকাকালীন সময় থেকেই শিশুর গঠনের জন্য আমিষ অপরিহার্য। তবে যেসব গর্ভবতী নারী উচ্চ রক্তচাপ, কিডনির জটিলতা, উচ্চ মাত্রার ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন, তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া ইফতারে ছোলা খাবেন না। পুষ্টির আশায় বেশি ছোলা হিতে বিপরীত হবে। তাই বয়স ও উচ্চতা অধিক ওজন থাকলে ছোলা কম খাওয়া উচিত।

করোনা মহামারীর জন্য লকডাউনের সময়ে হাঁটাচলার অভাবে যাদের ওজন বেড়ে গিয়েছিল বা যাদের ওজন বয়সের তুলনায় বেশি, তারা ছোলা অল্প পরিমাণে খাবেন।

কাঁচা বা সিদ্ধ বুটের পরিবর্তে ফল বা সালাদের পরিমাণ বেশি হওয়া উচিত। কাঁচা বা সিদ্ধ বুট রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে। তবে করোনা বা এডিনো ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে, এই ধরনের যুক্তি এখনো কোনো গবেষণাতে প্রমাণিত হয়নি।

ডা: ফারহানা মোবিন,
মেডিকেল অফিসার, গাইনী বিভাগ,
বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD