1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

‘বাংলাদেশিদের ভাইরাস বোমা বলেননি ইতালির প্রধানমন্ত্রী’

  • আপডেটের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৩৭৮ দেখা হয়েছে

জগন্নাথপুরের ডাক ডেস্ক::

 

ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে বাংলাদেশি নাগরিকদের কখনোই ভাইরাস বোমা বলেননি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতালির প্রধানমন্ত্রীর বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন হয়েছে বলেও জানানো হয়েছে।

ইতালি প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে তুলে ধরে দেশের কয়েকটি পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ হয়েছে উল্লেখ করে শনিবার (১১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু গণমাধ্যম এ বিষয়ে অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করেছে। ইতালির প্রধানমন্ত্রীকে ভুল উদ্ধৃত করে বলেছে যে বাংলাদেশিরা ‘ভাইরাস বোমা’। পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলতে চায় ইতালির প্রধানমন্ত্রী কখনোই বাংলাদেশিদের সম্পর্কে এ জাতীয় কোনো কথা বলেননি।

মাদ্রিদ সফরকালে স্প্যানিশ টিভি চ্যানেলে বক্তব্য দেয়ার সময় ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে সে দেশে অবতরণ করা ফ্লাইটের ২০ শতাংশের বেশি বাংলাদেশি নাগরিকের শরীরে করোনা সংক্রমণ পাওয়ার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, করোনা ভাইরাসের কঠিন পরিস্থিতিতে ইতালি আবারও ফিরে যেতে চায় না। সে কারণে বাংলাদেশ থেকে ফ্লাইট বন্ধ করে দেয়া হয়।

উল্লেখ করা যেতে পারে যে এ তালিকায় বাংলাদেশ একমাত্র দেশ নয়। ইতালি বিশ্বের অন্যান্য ১২টি দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দিয়েছে এবং সিদ্ধান্তটি আগামী ১৪ জুলাই পর্যালোচনা করা হবে। ইতালিতে দেড় লাখেরও বেশি বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাদের ইতালি ও বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী কখনোই বাংলাদেশিদের ভাইরাস বোমা বলেননি। দু্ই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে এমন খবর প্রকাশ না করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD