1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঝঁমকালো আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে দোকানে অনৈতিক কার্যকলাপ : প্রতিবাদ করলেন ব্যবসায়ীরা জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় মৃত ব্যক্তির নামে চার্জশিট একের পর এক মামলা তবু্ও থেমে নেই সিলেটের জালাল : খুঁটির জোর নিয়ে প্রশ্ন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা দিবস পালন করলো লন্ডন মহানগর জাতীয় পার্টি জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের অস্থায়ী কমিটি গঠন : মানবসেবায় নিজেকে উৎসর্গ রাখার অঙ্গিঁকার 

রিজেন্ট এমডির ভায়রাসহ দুইজন রিমান্ডে

  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৩৭৩ দেখা হয়েছে

জগন্নাথপুরের ডাক ডেস্ক::

আলোচিত রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজের ভায়রা গিয়াস উদ্দিন জালালী ও তার গাড়ি চালক মাহমুদুল হাসানকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

মাদক আইনের মামলায় শুক্রবার তাদের ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক মনিকা খান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকার আশুলিয়া নরসিংপুর এলাকায় জালালী ও মাহমুদুলকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারের সময় তাদের কাছে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের স্বাক্ষরসহ ৪৮টি ব্যাংক চেক এবং গাড়িতে ১০ বোতল ফেনসিডিল ও ২১২০টি ইয়াবা পাওয়া গেছে বলে দাবি করেছে র‌্যাব।

পরে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করে র‌্যাব। এই মামলায় শুক্রবার আদালতের মাধ্যমে ওই দুইজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

এদিকে গত বৃহস্পতিবার রিজেন্টের এমডি মাসুদকে উত্তরা পশ্চিম থানার প্রতারণার মামলায় ১০ দিনের রিমান্ডে পাঠান ঢাকার একটি আদালত।

ইতিমধ্যে করোনা পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা প্রতারণার অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ ও এমডি মাসুদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে ১০ দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD