1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার

ওআইসি যুব উৎসব উদ্বোধন আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৪৪৮ দেখা হয়েছে

জগন্নাথপুরের ডাক ডেস্ক::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দু’দিনব্যাপী ‘ঢাকা-ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০’ উৎসব উদ্বোধন করবেন। এ অনুষ্ঠানে বাংলাদেশের ১০০ জন ও বাকি বিশ্বের ১৫০ যুবক অংশ নেবেন। তাদের মধ্যে ১০ জনকে ‘বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ অ্যাওয়ার্ড’ দেয়া হবে।

কাতারের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী বিকাল ৪টায় ভাচুর্য়াল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দোহা থেকে ঢাকার কাছে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল কি (চাবি) হস্তান্তর করবেন। অনুষ্ঠানে ওআইসি মহাসচিব ও ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর বেশ কয়েকজন মন্ত্রী ও স্বাক্ষরকারী যোগ দেবেন।

‘রেসিলিয়েন্ট ইয়ুথ লিডারশিপ সামিট’ শীর্ষক ২ দিনব্যাপী উৎসবের প্রতিপাদ্য হচ্ছে- ‘প্যারিটি অ্যান্ড প্রসপারিটি : ফর এ রেসিলিয়েন্ট ফিউচার।’

এ ইয়ুথ সামিটে অংশ নিতে ৭৪টি দেশের ১২০০ জনের বেশি যুবক আবেদন করেছিলেন। আয়োজক কমিটি এদের মধ্য থেকে ২৫০ জনকে বাছাই করে। এদের মধ্যে ১০০ জন বাংলাদেশি ও ১৫০ জন ওআইসিভুক্ত দেশ ও অন্যান্য দেশের। এ বাছাইকালে নারীর ক্ষমতায়নের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি অনুযায়ী লিঙ্গ সমতার ভারসাম্য রক্ষা করা হয়েছে।

দেশ-বিদেশের বাছাই করা অংশগ্রহণকারীরা আজকের প্রথম অধিবেশনে কোভিড-১৯ মোকাবেলার লক্ষ্যে আলোচনার জন্য দেশ-বিদেশের বিশেষজ্ঞ প্যানেলিস্টদের সঙ্গে যোগ দেবেন। তারা আগামীকাল দ্বিতীয় অধিবেশনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়ে বিচার ও জবাবদিহিতার মতো ইস্যু নিয়ে আলোচনা করবেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD