1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা

  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৫৩৪ দেখা হয়েছে

জগন্নাথপুরের ডাক ডেস্ক::

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টা ৫৪ মিনিটে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে এই ভিডিও আপলোড করা হয়।

ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদুল আজহা। করোনাভাইরাস মহামারির এই দুঃসময়ে সকল আঁধার কাটিয়ে ঈদুল আজহা আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। আসুন, কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি।

তিনি বলেন, দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল বাংলাদেশি ভাইবোনকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। করোনাভাইরাস রোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।

 

এবার মহামারি করোনাভাইরাসের প্রকোপ এবং বন্যার মধ্যেই আগামীকাল (শনিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম এ উৎসব পালনে নিজ নিজ সাধ্য অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন দেশবাসী। শেষ বেলায় কোরবানির পশুর বাজারে ভিড় বেড়েছে। তবে বেচাবিক্রি অন্য বছরগুলোর তুলনায় কম। আর আনন্দ-উৎসবের একান্ত অনুসঙ্গ পোশাকের দোকানগুলোতে ভিড়বাট্টা নেই।

প্রতিবছর হিজরি সনের ১০ জিলহজ মুসলমানদের জাতির পিতা হজরত ইব্রাহিমের (আ.) সুন্নত অনুসারে পশু কোরবানি করা হয়ে থাকে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে ধর্ম মন্ত্রণালয় স্বাস্থ্যবিধি মেনে এবারের ঈদ ও কোরবানি সম্পন্ন করতে ১৩ দফা নির্দেশনা জারি করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD