1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার

বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এল জুলাইয়ে

  • আপডেটের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ৭২৭ দেখা হয়েছে

জগন্নাথপুরের ডাক ডেস্ক::

মহামারী করোনাভাইরাসে সারা বিশ্ব বিপর্যস্ত। বাংলাদেশও আক্রান্ত। কিন্তু এই পরিস্থিতির মধ্যেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ডের পর রেকর্ড হতে চলেছে। শুধু জুলাই মাসে একক মাস হিসেবে প্রবাসীরা দেশে ২৫৯ কোটি ৯৫ লাখ মার্কিন ডলারের সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছেন। যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

ফলে গত ৩০ জুলাই পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে তিন হাজার ৭২৯ কোটি ডলার দাঁড়িয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় তিন লাখ ১৬ হাজার ২০৪ কোটি টাকা।

সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

প্রতিবছরই প্রচুর পরিমাণ রেমিট্যান্স পাঠান বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে দুই ঈদ উপলক্ষে পরিবারের জন্য বিপুল পরিমাণ অর্থ পাঠান প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, জুলাইয়ে ২৫৯ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। একক মাস হিসেবে এটি বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হয়েছে। এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল চলতি বছরেরই জুনে। ওই মাসে ১৮৩ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য আরও বলছে, গেল অর্থবছরে (২০১৯-২০) মোট এক হাজার ৮২০ কোটি ৪৯ লাখ ডলার সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৮৫ টাকা ধরে) এক লাখ ৫৪ হাজার ৭৪২ কোটি টাকা। দেশের ইতিহাসে এর আগে কোনো অর্থবছরে এত অর্থ আসেনি।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD