1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঝঁমকালো আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে দোকানে অনৈতিক কার্যকলাপ : প্রতিবাদ করলেন ব্যবসায়ীরা জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় মৃত ব্যক্তির নামে চার্জশিট একের পর এক মামলা তবু্ও থেমে নেই সিলেটের জালাল : খুঁটির জোর নিয়ে প্রশ্ন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা দিবস পালন করলো লন্ডন মহানগর জাতীয় পার্টি জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের অস্থায়ী কমিটি গঠন : মানবসেবায় নিজেকে উৎসর্গ রাখার অঙ্গিঁকার 

বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আশাবাদ জাপানের

  • আপডেটের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৭৬৭ দেখা হয়েছে

জগন্নাথপুরের ডাক ডেস্ক::

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ইপিজেডে জাপানি বিনিয়োগকারীদের সার্বিক সহযোগিতা দেয়ার জন্য বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষকে (বেপজা) ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বেপজার ভূমিকার প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাপান ও বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব উন্নয়নের লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করবে যা ইপিজেডে এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলে আরও জাপানি বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে।

সম্প্রতি ঢাকায় বেপজা কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম বীর প্রতীক, এসপিপি, এনডিসি, পিএসসি জাপানের রাষ্ট্রদূতকে তার অফিসে স্বাগত জানিয়ে বলেন, বেপজা সর্বদা জাপানি বিনিয়োগকারীদের সহজে ব্যবসা পরিচালনা সংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে থাকে।

বাংলাদেশে জাপান দূতাবাসের অর্থনৈতিক মিশনের সেকেন্ড সেক্রেটারি হিগুচি মাসাতোসি ও বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মাহমুদুল হোসাইন খান, সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD