1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

তাহিরপুরে সীমানা সংখ্যান্ত বিরোধে ১ জন নিহত : আটক ২

  • আপডেটের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৩১৯ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জের তাহিরপুরে বাড়ির সীমানা সংখ্যান্ত বিরোধে প্রতিপক্ষের আঘাতের ঘটনায় রহমত আলী (৫৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার সদর ইউনিয়নের বীর নগর গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানাযায়, নিহত রহমত আলী তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের বীরনগর গ্রামের ফয়জুর রহমানের ছেলে।
এদিকে অভিযুক্ত কিবরিয়া একই গ্রামের বাসিন্দা এবং গ্রামের মগুল হোসেনের ছেলে । ঘটনার পর ঘাতক কিবরিয়া (৩৫) ও তার ছোট ভাই হোসাইন (৩০) কে গ্রামবাসী মিলে আটক করেছে।

স্থানীয়রা জানান, নিহত রহমত আলীর সাথে মগুল হোসেনের ছেলে দুঃসম্পর্কে ভাতিজা কিবরিয়ার সাথে বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
শনিবার সকালে বাড়ির সামনে বন কাটা নিয়ে রহমত আলী কিবরিয়াকে বাঁধা নিষেধ করলে দু জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কিবরিয়া হাতে থাকা সাবল দিয়ে রহমত আলীকে আঘাত করলে সে মাটিতে লুটে পড়ে।
এ সময় বাড়ির অন্যান্য লোকজন এসে সাথে সাথে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই আলী মর্তুজা জানান, গ্রাম সম্পর্কে কিবরিয়া ভাতিজা হয়।
বাড়ির সীমানা নিয়ে গত ১৫ বছর ধরে বিরোধ চলছিল।
বিচার শালিস করে সীমানা নির্ধারণ করে দিলেও সমাধান হয়নি। এর জের ধরে আজ এই ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD