1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

মসজিদের ৮টি সিন্দুক খুলে ৩ মাসে পাওয়া গেল সাড়ে ১৫ বস্তা টাকা

  • আপডেটের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩১৬ দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট ::

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৮টি দান সিন্দুক প্রায় ৩ মাস পর আবারও খোলা হয়েছে।
সিন্দুক থেকে দানের টাকা বের করার পর তা বস্তায় ভরা হয়।
এ সময় মোট সাড়ে ১৫ বস্তা টাকা পাওয়া গেছে। এছাড়াও পাওয়া গেছে স্বর্ণালংকার সহ বৈদেশিক মুদ্রা।

শনিবার (০১ অক্টোবর) সকালে পাগলা মসজিদের দান সিন্দুক খোলার পর শুরু হয়েছে দিনব্যাপী টাকা গণনার কাজ।
এ কাজের তদারকিতে ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা মো. শওকত উদ্দিন ভূঞা প্রমুখ।

সাধারণতঃ তিন মাস পর পর পাগলা মসজিদের দান সিন্দুক খোলা হয়।
এর মতই এবার ২ মাস ২৯ দিন পর মসজিদের দান সিন্দুক খোলা হয়েছে।

এর আগে চলতি বছরের ২ জুলাই মসজিদের দান সিন্দুকগুলো খোলা হয়।
তখন তিন কোটি ৬০ লাখ ২৭ হাজার ৪১৫ টাকা পাওয়া যায়। এছাড়াও স্বর্ণ ও রূপাসহ বেশ কিছু বৈদেশিক মুদ্রাও পাওয়া গিয়েছিল ।

কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে আনুমানিক চার একর জায়গায় ‘পাগলা মসজিদ ইসলামী কমপ্লেক্স’ অবস্থিত।
প্রায় আড়াইশ বছর আগে মসজিদটি প্রতিষ্ঠিত হয় বলে ইতিহাস সূত্রে জানা যায়।

মানুষ মনোবাসনা পূর্ণ করতে এই মসজিদে মানত করে আসছেন।
এ কারণেই দূর-দূরান্তের মানুষও আসেন এবং মন খুলে দান করেন ঐতিহাসিক এই পাগলা মসজিদে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD