1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মুকুট আবারো বিজয়ী

  • আপডেটের সময় : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৩৩০ দেখা হয়েছে

 

মো আব্দুল শহীদ সুনামগঞ্জ ::

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬১২ ভোট পেয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে পূনরায় বিজয়ী হয়েছেন সতন্ত্র প্রার্থী আলহাজ্ব নুরুল হুদা মুকুট। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী মনোনীত প্রার্থী খায়রুল কবির রুমেন পেয়েছেন ৬শত ৪ ভোট।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে জেলার ১২ টি কেন্দ্রের ২৪ বুথে সুনামগঞ্জে স্থানীয় সরকারের ৪টি পৌরসভা ও ৮৮টি ইউনিয়ন পরিষদের ১২২৯ জন প্রতিনিধিরা ভোট দেন।

সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসের সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. খায়রুল কবির রুমেন ও আওয়ামীলীগের বিদ্রোহী, সতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করেন।
এছাড়াও ৪ টি ওয়ার্ডের সংরক্ষিত পদে ১১ জন, ১২ ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৩৩ জন সদস্য প্রার্থী হিসাবে প্রতিদ্বন্ধীতা করেন।

নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়।

এছাড়া নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।
এ ব্যাপারে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট ইভিএম পদ্ধতির মাধ্যমে এই প্রথমবারের মতো জেলা পরিষদের নির্বাচনের তৃণমূলের জনপ্রতিনিধিরা ভোট দিয়েছেন এবং এই পদ্ধতিতে কারচুপির কোন সুযোগ নেই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করতে প্রতিশ্রুতি নয় বাস্তবে রূপ দিব।

তিনি বলেন সকলের দোয়া ও ভালবাসায় আমি বিজয়ী হয়েছি। সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা সক্ষম হয়েছি।

মোট ১২২৯ টি ভোটারের মধ্যে, আওয়ামী মনোনীত প্রার্থী খায়রুল কবির রুমেন পেয়েছেন ৬শত ৪ ভোট এবং সতন্ত্র প্রার্থী নুরুল হুদা মুকুট ৬ শত ১২ ভোট পেয়ে পূনরায় বিজয়ী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD