1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

জেলা পরিষদ নির্বাচনে চুনারুঘাটে ৫ বারের ইউপি সদস্যের কপালে জোটেনি ১ ভোটও

  • আপডেটের সময় : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৩৩৩ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

জেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জের চুনারুঘাটের ৯নং ওয়ার্ড সদস্য পদে ৫ বারের ইউপি সদস্য দুলাল ভুঁইয়া নির্বাচনে এক ভোটও পাননি।
এই ওয়ার্ডে ৭৯ ভোট পেয়ে বিএনপির পাইকপাড়া ইউনিয়ন সভাপতি আইয়ূব আলী নির্বাচিত হন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শামসুজ্জামান শামীম পেয়েছেন ৬৬ ভোট। নির্বাচনে অংশ গ্রহণ করে দুলাল ভুঁইয়া ০ ভোট পাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । তিনি আহম্মদাবাদ ইউনিয়নের ৫ বারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।
এ কেন্দ্রে ১৪৬ ভোটারের মধ্যে ১৪৫ জন তাদের ভোট প্রয়োগ করেন।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুল হক এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। নির্বাচনকে ঘিরে উপজেলা সদর উৎসবমুখর পরিবেশ ছিল। সারা উপজেলার ভোটারদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD