1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঝঁমকালো আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে দোকানে অনৈতিক কার্যকলাপ : প্রতিবাদ করলেন ব্যবসায়ীরা জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় মৃত ব্যক্তির নামে চার্জশিট একের পর এক মামলা তবু্ও থেমে নেই সিলেটের জালাল : খুঁটির জোর নিয়ে প্রশ্ন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা দিবস পালন করলো লন্ডন মহানগর জাতীয় পার্টি জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের অস্থায়ী কমিটি গঠন : মানবসেবায় নিজেকে উৎসর্গ রাখার অঙ্গিঁকার 

খুলনা আর্ট একাডেমির ১৩ তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ২৯০ দেখা হয়েছে

 

আহমেদ হোসাইন (ছানু) ::

খুলনায় অবস্থিত খুলনা আর্ট একাডেমিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষায় যারা অংশ নেবে তাদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এ সংবর্ধনা প্রদান করা হয়।
আগামীকাল ২৯ শে এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষার জন্য খুলনা আর্ট একাডেমি থেকে ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে। আজ সকাল ১১ টায় শিক্ষার্থীদের নিয়ে চিত্রশিল্পী মিলন বিশ্বাস পরিক্ষার বিভিন্ন কৌশল ও দিকনির্দেশনা দিয়ে থাকেন। এ সময় শিক্ষার্থীদের আশীর্বাদ স্বরুপ তাদের হাতে পেন্সিল, কলম, রাবার তুলে দেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস এবং সহকারী পরিচালক শিলা বিশ্বাস।
শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য দিকনির্দেশনা দিয়ে ২০১০ সাল থেকে এই পর্যন্ত ২১৬ জন শিক্ষার্থী খুলনা আর্ট একাডেমি থেকে দেশ ও দেশের বাইরে পড়ার সুযোগ পেয়েছে। মিলন বিশ্বাস বলেন আমাদের শিক্ষার্থীরা ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং গুনী শিল্পী হিসাবে জাতীয় পুরস্কারও অর্জন করেছেন, এটা প্রতিষ্ঠানের গর্ব।
পুর্বের সফলতার ধারাবাহিকতায় খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থীরা এবারো ১০০% সফলতা অর্জন করতে পারবে বলেও এমন আশা প্রকাশ করেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস। তিনি বলেন আমাদের শিক্ষার্থীরা হলো জয়া বৈরাগী, সম্পা মুনী, স্মৃতি কণা মন্ডল,ফাল্গুনী সরদার, পার্থ হালদার,জেরিন মায়শা।
ঘরে ঘরে শিক্ষিত ব্যক্তি হতে পারেন কিন্তু প্রতি ঘরে ঘরে একজন শিল্পী,কবি সাহিত্যিক তৈরি হয় না। তাই আমি দেশবাসীর কাছে আশীর্বাদ প্রার্থনা করছি আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আমার শিক্ষার্থীদের স্বপ্নের লক্ষ্যে পৌঁছে দিয়ে একজন গুনী মানুষ তৈরি করার পথপরিদর্শক হতে পারি।
এমন কথা শিক্ষার্থীদের সম্মুখে বলে শিক্ষার্থীদের আশীর্বাদ দিয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি সমাপ্ত করলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD